পারমাণবিক বোমা থেকে বাঁচতে চান?

ঘটনা সত্য ডেস্ক
০৯ মার্চ ২০২২, ১৫:২৮আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৫:২৮

যুদ্ধ কারও জন্য সর্বনাশ, কারও জন্য খুলে দেয় সুবিশাল ব্যবসার সম্ভাবনা। শুধু যে গোলাবারুদের বিক্রিবাট্টা বাড়ে তা নয়, বাড়ে তেল, গ্যাস ও নানা ধরনের মুদ্রার দামও। ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার পর মাঝে একবার পারমাণবিক হামলার আশঙ্কার কথা চাউর হয়েছিল বিশ্ব মিডিয়ায়। আর তখনই জাপানি কোম্পানি ডাব্লিউএনআই-শেলটার শুরু করে নতুন প্রচারণা। কোম্পানির দাবি, তাদের তৈরি সুবিশাল ধাতব বাকশোগুলো বোমা বা ক্ষেপণাস্ত্র তো বটেই, সুরক্ষা দিতে পারবে পারমাণবিক বিস্ফোরণের হাত থেকেও।

পারমাণবিক বোমা থেকে বাঁচতে চান?

সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধের পর থেকেই মানুষের মধ্যে পরমাণু বোমা হামলার ভয় বেড়েছে। তারওপর উত্তর কোরিয়া তো আছেই। তবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আরও দাবি করা হয়, এই শেলটার যাবতীয় বিস্ফোরণ ও তেজষ্ক্রিয়া থেকে বাঁচাবে ভেতরে থাকা বাসিন্দাদের। এমনকি জীবাণু অস্ত্র বা রাসায়নিক অস্ত্রের হামলা হলেও ধাতব এ বাকশো সুরক্ষা দিতে পারবে।

ডাব্লিউএনআই-এর মতে, বোমা ছাড়াও বন্যা, ভূমিকম্প থেকেও এ বাকশো নিরাপত্তা দিতে পারবে। ভেতরে বাতাস পরিশোধন ও বায়ুচাপ নিয়ন্ত্রণের অত্যাধুনিক ব্যবস্থাও আছে।

তবে মহাবিপর্যয়ের এ রক্ষাকবচের দাম এখনও প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। আপাতত ৫০ টন থেকে শুরু করে ৫৮০ টন পর্যন্ত শেলটার তৈরির অর্ডার নিচ্ছে প্রতিষ্ঠানটি।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
তারেক রহমানের পাঙখা গজাইছে, সব পাঙখা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী
তারেক রহমানের পাঙখা গজাইছে, সব পাঙখা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার