কাগজের প্লেন উড়িয়ে রেকর্ড (ভিডিও)

ঘটনা সত্য ডেস্ক
২৯ মে ২০২২, ২২:২৩আপডেট : ২৯ মে ২০২২, ২২:২৩

কাগজের প্লেন বানিয়ে ছুড়ে মারার খেলা সবাই খেলে, কিন্তু গিনেস বুকে সবার নাম ওঠে না। এবার কাগজের প্লেন ছুড়ে সেটাই করেছেন তিন জন। দুজন দক্ষিণ কোরিয়ার, একজন মালয়েশিয়ার। প্লেন যিনি ছুড়েছেন তিনি কিম কিউ তাই। বিমানটির নকশা করেছেন মালয়েশিয়ার চি ই জিয়ান ও কাগজ ভাঁজ করার দায়িত্বে ছিলেন দক্ষিণ কোরিয়ার শিন মু জুন। কিমের ছোড়া বিমানটি যেতে পেরেছে ৭৭ দশমিক ১৩৪ মিটার তথা ২৫২ ফুট ৭ ইঞ্চি।

গত ১৬ এপ্রিল দক্ষিণ কোরিয়ার দায়েগু ইনডোর স্টেডিয়ামে পর পর ৮ বার প্লেন ছোড়েন তিনি। আগের রেকর্ড ছিল ৬৯ দশমিক ১৪ মিটারের। কিমের ৮ বারের মধ্যে দুবারই কাগজের প্লেনটি পৌঁছায় ৭১ মিটারের বেশি।

প্লেনটি বানাতে কিম ও তার দল ব্যবহার করেছেন ১০০ জিএসএম এর বেশ শক্তপোক্ত কাগজ। সামনে ৮০ মিটারের রেকর্ড ভাঙার জন্য কাজ শুরু করেছেন তারা।

সূত্র: গিনেস রেকর্ডস

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক শফিক কারাগারে
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক শফিক কারাগারে
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার