মোনালিসায় কেক-হামলা

ঘটনা সত্য ডেস্ক
৩১ মে ২০২২, ০৯:১৮ আপডেট : ৩১ মে ২০২২, ০৯:১৮

একবাক্যে মেনে নেবেন সবাই, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চিত্রকর্ম এটি। গায়ে টাকার অঙ্ক না বসলেও নিঃসন্দেহে সবচেয়ে দামি ছবিও বটে। কিন্তু প্রায় ৫০০ বছর আগের চিত্রকর্মটির ‘হেটার্সও’ অনেক। কালে কালে তাই নিশ্ছিদ্র ল্যুভরেও হামলার শিকার হতে হয়েছিল নির্দোষ পেইন্টিংটিকে। গত রবিবার (২৯ মে) প্যারিসের বিখ্যাত জাদুঘরটিতে এক ব্যক্তি মোনালিসার দিকে ছুড়ে মারলেন আস্ত একটা কেক।

জাদুঘর কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, অক্ষত আছে মোনালিসা। বুলেট প্রুফ কাচ ভেদ করে ছুড়ে মারা কেকটা খাওয়ার সৌভাগ্য হয়নি রেনেসাঁ যুগের স্মিতহাস্যের ওই রহস্যমানবীর।

মোনালিসার গায়ে কেক ছুড়ে মারতে রীতিমতো প্ল্যান করে আসতে হয়েছিল ওই ব্যক্তিকে। ৩৬ বছর বয়সী হামলাকারী মানসিকভাবে সুস্থ নেই বলে তার নাম প্রকাশ করা হয়নি। তিনি লুভরে এসেছিলেন হুইলচেয়ারে করে। স্বভাবতই তাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে সবাই। লুকিয়ে আনা কেকটাও তাই ধরা পড়েনি। মোনালিসার সামনে যেতেই লাফিয়ে উঠে কেক ছুড়ে দেন নিরাপত্তার কাচে।

ঘটনার পর হামলাকারীকে পাঠানো হয়েছে মানসিক হাসপাতালে। ততক্ষণে অবশ্য কেক-মাখা মোনালিসার ছবিও ভাইরাল।

১৯১১ সালে একবার লুভরের এক কর্মী চুরি করেছিল দা ভিঞ্চির মোনালিসাকে। মূলত ওই সময়ই সারা দুনিয়ায় আলোচনায় আসে ছবিটি।

১৯৫০ সালে এসিড ছোড়া হয়েছিল ছবিটির দিকে। তখন ক্যানভাসের একেবারের নিচের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ২০০৯ সালে এক নারী মোনালিসার গায়ে ছুড়ে মেরেছিলেন সিরামিকের কাপ। তাতেও অবশ্য ভাটা পড়েনি মোনালিসার হাসিতে।

 

সূত্র: সিএনএন

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত