রাজধানীতে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০১৬, ০৫:৫৩আপডেট : ০৯ জুন ২০১৬, ১১:৩৪

বন্দুকযুদ্ধ

রাজধানীতে একই রাতে 'বন্দুকযুদ্ধের' পৃথক দুই ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার দিনগত রাতে এই ঘটনা ঘটে। 

রাজধানীর রামপুরা থানাধীন পূর্ব রামপুরার বালুর মাঠ এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩-এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দিনগত রাত ১২টার এই ঘটনা ঘটে।

রামপুরা থানার ডিউটি অফিসার সাবইন্সপেক্টর আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কামাল পারভেজ (৪২) নামে একজন নিহত হয়েছেন। রামপুরা থানার এসআই দেলোয়ার হোসেন তার লাশ উদ্ধার করে রাত ২টার দিকে ঢামেকে নিয়ে আসেন। কামাল পারভেজ বরিশালের গৌরনদীর কেনাই কাজির ছেলে। ঢাকায় আজমপুরে কাঁচাবাজার উত্তরখান এলাকায় থাকতেন। 

এদিকে রাজধানীর তুরাগ থানা এলাকার প্রত্যাশা সেতুর কাছে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব-এ-খোদা বলেন, সম্ভবত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তল্লাশিকালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির লাশ টঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

আরও পড়ুন- 
নিবন্ধিত দলে ভিড়ছে জামায়াত!

লাখো আলেমের জঙ্গিবাদবিরোধী ফতোয়া যাবে জাতিসংঘে

/জেইউ/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী