ঢাকার বাইরেও খোলা হবে ভারতীয় ভিসা ক্যাম্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৬, ১৮:০৮আপডেট : ১৩ জুন ২০১৬, ২০:৪৯

ভারতীয় ভিসা ঈদ উল ফিতর উপলক্ষে ভারতীয় দূতাবাসের ১৩ দিন ব্যাপী বিশেষ ভিসা ক্যাম্প বিপুল সাড়া পাওয়ায় এ ধরনের ক্যাম্প আগামী কয়েক মাসের মধ্যে আবারও খোলা হবে।
ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা সোমবার বিশেষ ভিসা ক্যাম্প উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি প্রথম, কিন্তু শেষ নয়। এ ধরনের ক্যাম্প আগামী কয়েক মাসের মধ্যে আবারও হবে।’
ভারতীয় দূতাবাস জুন ৪ থেকে ১৬ জুন পর্যন্ত ই-টোকেন ছাড়া শুধুমাত্র প্রয়োজনীয় কাগজসহ ভিসা সেবা দেওয়ার জন্য এ ক্যাম্পের আয়োজন করে। এছাড়া দূতাবাসের ১১টি নিয়মিত ভিসা সেন্টার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রেখেছে।
রাষ্ট্রদূত বলেন, ‘আমরা অভাবনীয় সাড়া পেয়েছি। প্রতিদিন প্রায় ১০ হাজার লোক এ সুবিধা নেওয়ার জন্য এসেছে।’
তিনি বলেন, ‘ক্যাম্প এখনও তিন দিন চলবে। কিন্তু প্রাথমিক হিসাবে বলা যায়, অন্তত ৫০ হাজার থেকে ৬০ হাজার লোককে এ ক্যাম্পের মাধ্যমে এক বছরের জন্য মাল্টিপল ভিসা দেওয়া সম্ভব হবে।

এ ধরনের ভিসা ক্যাম্প এর আগে কখনও খোলা হয়নি এবং এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে ঢাকার বাইরেও ভিসা ক্যাম্প খোলা হবে।’

ভারত বাংলাদেশীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালু করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেক কিছুই বিবেচনার মধ্যে আছে এবং সেগুলোর জন্য অনেক কাজ বাকি আছে।’

রাষ্ট্রদূত বলেন, ‘আমরা বিভিন্ন পদক্ষেপের কথা বিবেচনা করছি, যাতে করে ভিসা সিস্টেমের ওপর চাপ হ্রাস পায়।’ তিনি অবশ্য পদক্ষেপগুলো কী সেটি বলতে অপারগতা প্রকাশ করেন।

অন্য এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, এ ক্যাম্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে সব ধরনের এজেন্টদের এ ভিসা প্রক্রিয়া থেকে বাদ দেওয়া।

এসএসজেড/এপিএইচ/

আরও পড়ুন: 

মে মাসে মূল্যস্ফীতি কমলেও জুনে বাড়বে: পরিকল্পনামন্ত্রী

তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন