জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান ও সম্পাদক ফরিদা ইয়াসমিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৬, ১৯:৪৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ২১:২০

শফিকুর রহমান ও ফরিদা ইয়াসমিন জাতীয় প্রেসক্লাব নির্বাচনে মুহম্মদ শফিকুর রহমান সভাপতি ও ফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে শফিক-ফরিদা প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করে। প্রেস ক্লাবের ১৭টি পদের মধ্যে এই প্যানেল সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে জয়লাভ করে।

এদিকে, এমএ আজিজ ও কাদের গণি পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদকসহ দু’টি পদে জয়লাভ করে। এই দুই প্যানেলের বাইরে স্বতন্ত্র সদস্য পদে একজন নির্বাচিত হয়েছেন।

এক হাজার ২১৮ ভোটের মধ্যে নির্বাচনে মোট ভোট পড়েছে ১ হাজার ৮৯টি। শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। 

প্রেসক্লাবের বর্তমান সভাপতি শফিকুর রহমান ৬৭২ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ আজিজ পেয়েছেন ২৮৯ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে সাইফুল আলম ৮০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আমিন রোকন পেয়েছেন ১৯৩ ভোট।

সহ-সভাপতি পদে আজিজুল ইসলাম ভুঁইয়া ৫৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদরুল হাসান পেয়েছেন ২৩৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ফরিদা ইয়াসমিন ৪৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাদের গনি চৌধুরী পেয়েছেন ৩৫০ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদকের দু’টি পদে শাহেদ চৌধুরী (৬২৭ ভোট) ও ইলিয়াস খান (৪৫২ ভোট) নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে বর্তমান কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জী ৪৭৮ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে ১০ বিজয়ী হলেন: শ্যামল দত্ত (৫৭৪ ভোট), কুদ্দুস আফ্রাদ (৫৩৫ ভোট), মাঈনুল আলম ( ৫১১ ভোট), রেজোয়ানুল হক রাজা (৪৮৮ ভোট), মোল্লা জালাল (৪৫৯ ভোট), শামসুদ্দিন আহমেদ চারু ( ৪৫২ ভোট),  হাসান হাফিজ ( ৪২৩), শাহনাজ বেগম (৩৯৯), কল্যাণ সাহা (৩৭৮) ও হাসান আরেফিন (৩০৪)।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন তথ্য প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার।

/ইএইচএস/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম