পুড়ে গেছে বৈদেশিক মুদ্রানীতি বিভাগের জিএম-এর কক্ষের ১০-১৫ ভাগ

রাফসান জানি
২৪ মার্চ ২০১৭, ০০:১৭আপডেট : ২৪ মার্চ ২০১৭, ০২:০৮

বাংলাদেশ ব্যাংকে আগুন (ছবি: ফোকাস বাংলা) বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লাগার ঘটনায় ১৪ তলার বৈদেশিক মুদ্রানীতি বিভাগের ১০-১৫ শতাংশ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।
জানা গেছে, ভবনের ১৪ তলায় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের জেনারেল ম্যানেজার জিএম মাসুদ বিশ্বাসের কক্ষ। এখান থেকেই শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বলেন, কক্ষটির বেশকিছু ফাইল ও কাগজপত্র পুড়ে গেছে। তবে ফাইলগুলোতে কী ছিল, তা জানা যায়নি। এতে সার্ভারের কোনও ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন তিনি।
এদিকে বাংলাদেশ ব্যাংক ভবনে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের উপ-পরিচালকের (ঢাকা) নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। রাত ১০টা ৩৪ মিনিটে আগুন সম্পূর্ণরূপে নেভানো হয়। ফায়ার সার্ভিসের প্রায় ৭০ জন কর্মী এখনও বাংলাদেশ ব্যাংক ভবনে কাজ করছেন।
এদিকে, বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লাগার পর ঘটনাস্থল পরিদর্শন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থ প্রতিমন্ত্রী এম. এ. মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ সরকার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
/এসআই/আরজে/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাত্র ১০ দিনে সাজা নিয়ে কারাগারে, মারা গেলেন মুক্তির আগের 
মাত্র ১০ দিনে সাজা নিয়ে কারাগারে, মারা গেলেন মুক্তির আগের 
তিন সাংবাদিকের ওপর হামলা ও হুমকি: নিন্দা ও উদ্বেগ এইচআরএসএসের  
তিন সাংবাদিকের ওপর হামলা ও হুমকি: নিন্দা ও উদ্বেগ এইচআরএসএসের  
বাদ্যযন্ত্র ছেড়ে সালমান কি ‘তৌহিদি জনতার’ হাতে ‘ট্রাম্পকার্ড’ তুলে দিলেন?
বাদ্যযন্ত্র ছেড়ে সালমান কি ‘তৌহিদি জনতার’ হাতে ‘ট্রাম্পকার্ড’ তুলে দিলেন?
সব ধরণের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করলো ট্রাম্প প্রশাসন
সব ধরণের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করলো ট্রাম্প প্রশাসন
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’