খামারবাড়ির সেই ভবনটি ভাঙতে হাইকোর্টের নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৭, ২৩:২১আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ২৩:২৬

খামারবাড়ির কৃষি গবেষণার ল্যাবরেটরি না ভাঙতে মানববন্ধন

রাজধানীর খামারবাড়িতে কৃষি গবেষণায় স্মৃতি জড়িত ল্যাবরেটরি ভবনসহ ঐতিহ্যবহনকারী ওই এলাকার যে কোনও ভবন ভাঙতে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে কৃষি গবেষণার স্মৃতি জড়িত ল্যাবরেটরি ভবন ভাঙা কেন আইনত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
পাশপাশি ভাঙা ভবনটি পুনর্নির্মাণ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ কেন দেওয়া হবে না এবং ঐতিহ্যবহনকারী ভবনের তালিকা প্রণয়ন করে তা সংরক্ষণের কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে ।
কৃষি সচিব, সংস্কৃতি সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক, রাজউকের চেয়ারম্যান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক, ঢাকার জেলা প্রশাসক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

হেরিটেজ নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তাইমুর ইসলাম তার আইনজীবীর মাধ্যমে গত বৃহস্পতিবার বিষয়টি আদালতের নজরে আনেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অইনজীবী আশিক আল জলিল। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল খায়রুন নেছা।
পরে সহকারী অ্যাটর্নি জেনারেল খায়রুন নেছা বলেন, ‘খামারবাড়ি ক্যাম্পাসের ঐতিহ্যবহনকারী যে কোনও ভবন ভাঙার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।’
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর শনিবার খামাবাড়ির কৃষি ল্যাবরেটরি ভাঙার প্রতিবাদে ওই ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে পরিবেশ বাচাঁও আন্দোলনসহ কয়েকটি সংগঠন।
এ সময় বক্তারা বলেন, এটি একটি পুরনো ঐতিহ্যবাহী স্থাপনা। বাংলাদেশের কৃষি গবেষণার প্রথম ল্যাবরেটরি। এটি খামারবাড়ির একমাত্র ঐতিহ্য। এখানে একটি ভালো প্রাকৃতিক পরিবেশ আছে। এই বিল্ডিংটি যখন ভেঙে ফেলা হবে, তখন কিন্তু অনেকগুলো গাছও কাটা হবে। এর ফলে এখানকার পরিবেশও নষ্ট হয়ে যাবে।

/এজেডকে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের