জাতিসংঘের দুর্নীতিবিরোধী সংস্থায় ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৭, ০১:১৮আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ০১:৩৩

ছবি: সংগৃহীত

জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের সপ্তম কনফারেন্স অফ দ্যা স্টেটস পার্টিজ-এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। অষ্ট্রিয়াতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অষ্ট্রিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর এশিয়া প্যাসিফিক গ্রুপের তিন জন নির্বাচিত ভাইস প্রেসিডেন্টের একজন হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি আগামী দুই বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন। ২০১৯ সালের নভেম্বরে আবারও নতুন কর্মকর্তা নির্বাচিত করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভিয়েনাতে সোমবার (৬ নভেম্বর) থেকে পাঁচ দিনব্যাপী বৈশ্বিক দুর্নীতিবিরোধী কনফারেন্স শুরু হয়েছে এবং আবু জাফর সেখানে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন। ১৮৩ দেশের প্রতিনিধি এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো এ কনফারেন্সে অংশগ্রহণ করছে।

উল্লেখ্য, কনফারেন্স অফ দ্যা স্টেটস পার্টিজ হচ্ছে জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের প্রধান নীতিনির্ধারণী সংস্থা এবং এটি সদস্য রাষ্ট্রগুলিকে দুর্নীতি দমন কনভেনশন বাস্তবায়নে সহায়তা করে থাকে।

/এসএসজেড/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত