ঢাকা পলিটেকনিকে ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ ১৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৮, ২৩:১৯আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ০১:৩৬

তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র, এলাকাবাসী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ১৪ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া, দু’জন পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও ৯ জন।
পুলিশের গুলিতে আহত একজন আহতদের মধ্যে ৭ জন ওই এলাকার বাসিন্দা। তারা তেজগাঁওয়ের শমরিতা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গুলিবিদ্ধ শিক্ষার্থীরা হলেন- রাসেল, মাজহারুল ইসলাম মানিক, এস এম শাহজালাল, বাবুল, সাইফুল ইসলাম, বাসু দেব, নাদিম, প্রান্ত, রনিসহ ১৪ জন।

ফয়সাল মাহমুদ নামে এক শিক্ষার্থী জানান, এলাকায় মাদক ব্যবসায় বাধা দিলে পুলিশ ও স্থানীয়রা মিলে তাদেরকে (ছাত্রদের) মারধর ও গুলি করে। এতে তারা গুলিবিদ্ধ হয়েছেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) সুমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয়দের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এখন সবকিছু স্বাভাবিক রয়েছে।’

একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বোগুনবাড়ির বস্তির ছেলেপেলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। তারা মুখোমুখি ছিল। তাদের নিয়ন্ত্রণে শর্টগানের গুলি করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।’ তিনি বলেন, ‘চার জন গ্রেফতার আছে, এলাকায় তল্লাশি চলছে। আমাদের দু’জন পুলিশ আহত হয়েছেন।’

/এআরআর/এপিএইচ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে