গ্যাস বেলুন বিস্ফোরণে ছাত্রলীগের ১০ কর্মী অগ্নিদগ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৮, ১৩:১৯আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ১৪:০২

হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রলীগ কর্মী ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে যোগ দিতে যাওয়ার সময় বাসের মধ্যে গ্যাস বেলুন বিস্ফোরণে ১০ জন অগ্নিদগ্ধ হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফার্মগেট এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে আহত ছাত্রলীগ কর্মী ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া এ তথ্য জানান। অগ্নিদগ্ধদের মধ্যে রয়েছেন- সৌরভ, আকাশ, রানা, রিফাত, রায়হান, মেহেদী হাসান হিরা, রৌশন, কাব্যসহ উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের ১০ কর্মী।

হাসপাতালে আহত ছাত্রলীগ কর্মী এএসআই বাবুল মিয়া জানান, উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের নেতাকর্মীরা রাইদা পরিবহনের বাস ভাড়া করে বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। তাদের সবার কাছে গ্যাস বেলুন ছিল। হঠাৎ করে গ্যাস বেলুনগুলো বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এতে ১০ জন নেতা-কর্মী মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন।

দুর্ঘটনায় আক্রান্ত বাস তিনি আরও জানান, কী কারণে হঠাৎ বেলুনগুলো বিস্ফোরিত হলো তা এখনও জানা যায়নি।

/এআইবি/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু