মাঠে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে বাবার মৃত্যু, ছেলে আহত

বরগুনা প্রতিনিধি
১৮ মে ২০২৪, ২২:৩৩আপডেট : ১৮ মে ২০২৪, ২২:৩৩

বরগুনার পাথরঘাটায় মাঠ থেকে গরু নিয়ে আসার সময় বজ্রাঘাতে মো. আসাদুল ইসলাম (৩৪) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তার ছয় বছরের ছেলে আব্দুল্লাহ।

শনিবার (১৮ মে) বিকাল ৪টার দিকে পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আসাদুল ইসলাম একই ওয়ার্ডের আলমগীর হোসেনের ছেলে।

স্বজনদের সূত্রে জানা গেছে, আসাদুল দুপুরের ভাত খেয়ে বিশ্রাম করছিল। হঠাৎ আকাশে মেঘ দেখে বাড়ির কাছের মাঠে গরু আনতে যায় আসাদুল ও তার ছেলে আব্দুল্লাহ।

তখন হঠাৎ তাদের ওপর বজ্রাঘাতের ঘটনা ঘটে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শামীম জানান, আসাদুল অত্যন্ত গরিব মানুষ। নদীতে মাছ শিকারের পাশাপাশি গরু পালন করতেন। মাঠ থেকে সেই গরু আনতে গিয়ে বজ্রাঘাতের শিকার হয়ে মৃত্যু হয়।

/এফআর/
সম্পর্কিত
উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে, বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু
নৌকায় রঙ দেওয়ার সময় বজ্রাঘাতে দুই জনের মৃত্যু
সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রাঘাতে বিজিবির দুই সদস্য আহত 
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন