কিরগিজে বাংলাদেশি শিক্ষার্থীরা ভালো আছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৪, ২২:২৭ আপডেট : ১৮ মে ২০২৪, ২২:৪৬

কিরগিজ রিপাবলিকে বাংলাদেশি শিক্ষার্থীরা নিরাপদে রয়েছেন। বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে শুক্রবার (১৭ মে) রাতে যে সহিংস ঘটনা ঘটেছে সেটি দমন করে ওই দেশের সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত মো. মুনিরুল ইসলাম।

রাষ্ট্রদূত উজবেকিস্তান থেকে কিরগিজ রিপাবলিকে বাংলাদেশের স্বার্থ দেখাশোনা করেন।

রাষ্ট্রদূত মুনিরুল ইসলাম জানান, আমরা ইতোমধ্যে বাংলাদেশি শিক্ষার্থী ও কিরগিজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। আমাদের সঙ্গে অনেক শিক্ষার্থী যোগাযোগ করে তাদের উদ্বেগের বিষয়টি জানিয়ে সহায়তা চেয়েছে। আমরা তাদের নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দিচ্ছি।

তিনি আরও জানান, কিরগিজ সরকারের সঙ্গে যোগাযোগ করলে তারা আমাদের একটি জরুরি নম্বর দিয়েছে। আমরা আমাদের শিক্ষার্থীদের ওই নম্বরটি দিয়ে দিয়েছি, যাতে করে প্রয়োজন পড়লে সরাসরি তারা কিরগিজ সরকারের সহায়তা পেতে পারে।

রাষ্ট্রদূত বলেন, আমরা পরিস্থিতি সব সময় নজরে রাখছি। আমাদের দূতাবাস থেকে ইতোমধ্যে শিক্ষার্থীদের প্রয়োজনীয় বার্তা পৌঁছে দিয়েছি।

কিরগিজে কতজন বাংলাদেশি শিক্ষার্থী আছে জানতে চাইলে তিনি বলেন, ৫০০ থেকে ১০০০। এদের বেশিরভাগই মেডিক্যাল পড়ার জন্য গিয়েছে।

উল্লেখ্য, গত ১৩ মে থেকে কিরগিজের রাজধানী বিসেকে বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। এর ধারবাহিকতায় গত শুক্রবার কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের হোস্টেলে হামলা করে কিছু ব্যক্তি।

/এসএসজেড/আরআইজে/
সম্পর্কিত
কিরগিজস্তানের হ্রদের তলায় সিল্ক রোডের হারানো শহর
ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধে যাওয়া ২২৭ ভারতীয় নাগরিকের মধ্যে নিহত ৫১
এসসিও সম্মেলনে মোদি-পুতিন-শি’র করমর্দন
সর্বশেষ খবর
যক্ষ্মা নির্ণয়ে আইসিডিডিআরবিকে ১.৪৫ মিলিয়ন ডলার দেবে জাপান
যক্ষ্মা নির্ণয়ে আইসিডিডিআরবিকে ১.৪৫ মিলিয়ন ডলার দেবে জাপান
ওকিনাওয়ায় মার্কিন সেনাদের ওপর কারফিউ, মদ্যপানে নিষেধাজ্ঞা
ওকিনাওয়ায় মার্কিন সেনাদের ওপর কারফিউ, মদ্যপানে নিষেধাজ্ঞা
ক্ষমা করলে মন হালকা হয়, সম্পর্কও ফেরে স্বাভাবিক ছন্দে
ক্ষমা করলে মন হালকা হয়, সম্পর্কও ফেরে স্বাভাবিক ছন্দে
‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’ বলে গ্যাসের ট্যাবলেট সেবন, ব্যাংক ম্যানেজারের মৃত্যু
‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’ বলে গ্যাসের ট্যাবলেট সেবন, ব্যাংক ম্যানেজারের মৃত্যু
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না