জাফর ইকবালের ওপর হামলা: ঢাবি শিক্ষক সমিতির মানববন্ধন আজ

ঢাবি প্রতিনিধি
০৫ মার্চ ২০১৮, ০৪:২৬আপডেট : ০৫ মার্চ ২০১৮, ০৫:১২

জাফর ইকবালের ওপর হামলা শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি (শাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার (৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করবে ঢাবির শিক্ষকদের এই সংগঠন।
ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শিবলী রুবাইতুল ইসলামের সই করা এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর নৃশংস ও বর্বরোচিত হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে শিক্ষক সমিতি।
বিবৃতিতে বলা হয়, অধ্যাপক জাফর ইকবাল একজন প্রগতিশীল ও বিজ্ঞানমনষ্ক শিক্ষক হিসেবে সুপরিচিত। তিনি তার লেখনির মাধ্যমে কূপমণ্ডূকতামুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে এবং তরুণদের বিজ্ঞানমনষ্ক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা মনে করি, তার মতো একজন শিক্ষকের উপর হামলা মানে গোটা প্রগতিশীল সমাজের ওপর হামলা।
বিবৃতিতে শিক্ষকরা বলেন, প্রগতির গতিকে থামিয়ে দেওয়ার লক্ষ্যে আগেও জঙ্গিবাদী গোষ্ঠী বারবার মুক্তচিন্তার ধারক ও বাহক এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যয়ে বিশ্বাসীদের ওপর হামলা করেছে। এভাবে পেছন থেকে কাপুরুষোচিত হামলা দেশের জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতি ও প্রগতির পথকে রুদ্ধ করতে পারবে না।
দোষীদের শাস্তির দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, আমরা ড. জাফর ইকবালের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। হামলার পেছনের মূল হোতাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার জন্য যথাযথ পদক্ষেপ নিতেও আহ্বান জানানো হয় বিবৃতিতে।
এতে জানানো হয়, এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে স্থাপিত ভাস্কর্য অপরাজেয় বাংলার পাদদেশে ঢাবি শিক্ষক সমিতির পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
আরও পড়ুন-
ফয়জুল জঙ্গিবাদে বিশ্বাসী: র‌্যাব

হামলাকারী ফয়জুলের মা-বাবা আটক




ফয়জুলকে পুলিশে হস্তান্তর, ওসমানীতে ভর্তি
হত্যার উদ্দেশ্যেই জাফর ইকবালকে হামলা: র‌্যাব
জাফর ইকবালের ওপর হামলা: ‘লোন উলফ’ না ‘টার্গেটেড’?
জাফর ইকবালকে আগেও অনুসরণ করেছিল হামলাকারী ফয়জুল
জাফর ইকবালের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার

/টিআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম