শাহবাগ মোড়ে কোটা সংস্কারের দাবিতে অবস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৮, ১৬:৫৮ আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৯:১৩





কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ কোটা সংস্কারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয়ভাবে রবিবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের পদযাত্রা শুরু হয়। পরে রাজু ভাস্কর্য হয়ে নীলক্ষেত ও কাঁটাবন ঘুরে পদযাত্রাটি শাহবাগ মোড়ে আসে। এরপর বিকাল ৩টা থেকে সেখানেই অবস্থান করছে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ কর্মসূচিতে অংশ নিয়েছেন কয়েক হাজার শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী। তারা রাস্তায় অবস্থান নেওয়ায় শাহবাগ মোড়কে ঘিরে চারপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

আন্দোলনকারী উজ্জ্বল মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা দিয়েছেন কোটা পূর্ণ না হলে মেধাবীরা সেখানে সুযোগ পাবেন। কিন্তু কয়েকদিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়েছে কোটা থেকে কোটা পূর্ণ করা হবে। অর্থাৎ নারী কোটা ও জেলা কোটা দিয়ে কোটা পূর্ণ করা হবে। আমাদের দাবি হলো কোটা সংস্কার করতে হবে। বিকাল ৫টায় সংসদে অধিবেশন বসার কথা রয়েছে। আমরা সংসদ থেকে সুস্পষ্ট সিদ্ধান্ত চাই।’
আন্দোলনরত আরও কয়েকজন শিক্ষার্থী বলেন, চাকরিতে কোটা সব মিলিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার দাবি করছি আমরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

/আরএআর/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে বাণিজ্য স্থগিত করলো পাকিস্তান
ইরানের সঙ্গে বাণিজ্য স্থগিত করলো পাকিস্তান
জয়ের খুব কাছে গিয়েও হলো না, আফগানিস্তানের সঙ্গে টাই বাংলাদেশের
জয়ের খুব কাছে গিয়েও হলো না, আফগানিস্তানের সঙ্গে টাই বাংলাদেশের
প্রধানমন্ত্রী হঠাৎ আসতে পারেন ভেবে হাসপাতালে রাতভর ধোয়ামোছা, রোগীরা পাচ্ছেন বাড়তি সেবা
প্রধানমন্ত্রী হঠাৎ আসতে পারেন ভেবে হাসপাতালে রাতভর ধোয়ামোছা, রোগীরা পাচ্ছেন বাড়তি সেবা
ধর্ম আলাদা হতে পারে, তবে রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী
ধর্ম আলাদা হতে পারে, তবে রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক