ছাত্রীদের নিরাপদে হলে পৌঁছে দেওয়াটাই এখন বড় বিষয়: ঢাবি প্রক্টর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৮, ০৪:২৩ আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ০৪:৩৬

এক পর্যায়ে টিএসসিতে অবরুদ্ধ হয়ে পড়েন আন্দোলনকারীরা কোটা সংস্কারের আন্দোলনে যেসব ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আটকা পড়েছেন, তাদের হলে পৌঁছে দেওয়াকেই এখন সবচেয়ে বড় বিষয় বলে মন্তব্য করেছেন ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। তিনি বলেন, ‘টিএসসিতে যেসব ছাত্রীরা অবস্থান করছে, তাদের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিরাপত্তা। আমরা তাদের নিরাপদে হলগুলোতে দিয়ে আসতে চাই।’
রবিবার (৮ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৪টার দিকে প্রক্টর গোলাব রব্বানী এসব কথা বলেন। এর আগে, রবিবার দিবাগত রাত ৩টার দিকেই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা টিএসসিতে অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন স্পটে অবস্থান নেন।
টিএসসিতে অবরুদ্ধ শিক্ষার্থীদের সেখান থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করার সময় প্রক্টর গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কোনও পক্ষের এখন বাড়াবাড়ি করা ঠিক হবে না। যা ঘটার, ঘটে গেছে। আমরা সিনেট সদস্যরা ও প্রশাসনের লোকজন আছি। আমরা সবার সঙ্গে আলাপ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো। আহত শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যথেষ্ট পুলিশ সদস্য মোতায়েন করা আছে।’ পুলিশ কেন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করেছে ও লাঠিচার্জ করেছেন- শিক্ষার্থীরা এর জবাব চাইলে প্রক্টর বলেন, ‘এ বিষয়ে তদন্ত হবে। তদন্ত করে এর বিচার করা হবে। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে ছাত্রীদের নিরাপদে পৌঁছে দেওয়া।’
উপাচার্যের বাসভবনের সামনে আগুন দেন আন্দোলনকারীরা উল্লেখ্য, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার দুপুর ২টায় শাহবাগে অবস্থান নেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। রাত পৌনে ৮টার দিকে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিলে তারা ঢাবি ক্যাম্পাসে অবস্থান নেন। পরে তারা ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন। এক পর্যায়ে তারা উপাচার্যের বাসভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। ভেতরে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে উপাচার্যের বাসভবনের বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়।
এদিকে, রবিবার দিবাগত রাত দেড়টার দিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক আন্দোলনকারীদের সঙ্গে সোমবার সকাল ১১টায় সরকারের বৈঠকের প্রস্তাব দেন। এক পর্যায়ে আন্দোলনকারীরা টিএসসির ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট দখলে নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত টিএসসিতে আটকা পড়া আন্দোলনকারীদের বের করে নিয়ে আসছেন ঢাবি প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী।
আরও পড়ুন-
অশুভ শক্তি গুজব রটিয়ে বেড়াচ্ছে: নানক

শাহবাগ মোড়ে কোটা সংস্কারের দাবিতে অবস্থান

ঢাবি উপার্যের বাসভবনে ভাঙচুর, গাড়িতে আগুন

ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারীরা

কোটা সংস্কার আন্দোলন: গোলাপ না নিয়ে পিছু হটলো পুলিশ

ঢাবি ক্যাম্পাস ছাত্রলীগের দখলে, আন্দোলনকারীরা টিএসসিতে

মুখোশধারীরা আমার বাসভবনে হামলা চালিয়েছে: ঢাবি উপাচার্য

কোটা সংস্কার আন্দোলন: সকাল ১১টায় বৈঠকের প্রস্তাব সরকারের

কোটা সংস্কার আন্দোলন: পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেলে আহত ৩১

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর টিয়ার শেল ও লাঠিচার্জ ( ভিডিও)

/আরজে/এসও/এআর/টিআর/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু, কোথায় কত দিন বন্ধ
একাদশে ভর্তির প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা
রাজশাহীতে যে কারণে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের
সর্বশেষ খবর
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় দেশবাসী: নাহিদ ইসলাম
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় দেশবাসী: নাহিদ ইসলাম
ইরানের সঙ্গে বাণিজ্য স্থগিত করলো পাকিস্তান
ইরানের সঙ্গে বাণিজ্য স্থগিত করলো পাকিস্তান
জয়ের খুব কাছে গিয়েও হলো না, আফগানিস্তানের সঙ্গে টাই বাংলাদেশের
জয়ের খুব কাছে গিয়েও হলো না, আফগানিস্তানের সঙ্গে টাই বাংলাদেশের
প্রধানমন্ত্রী হঠাৎ আসতে পারেন ভেবে হাসপাতালে রাতভর ধোয়ামোছা, রোগীরা পাচ্ছেন বাড়তি সেবা
প্রধানমন্ত্রী হঠাৎ আসতে পারেন ভেবে হাসপাতালে রাতভর ধোয়ামোছা, রোগীরা পাচ্ছেন বাড়তি সেবা
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক