বিএনপির প্রতীক ‘ধানের ছড়া’ না ‘শীষ’?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৮, ১৭:৩২ আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৭:৫১

 

ধানের শীষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জন্য বরাদ্দকৃত ‘ধানের শীষ’ প্রতীকের নাম সংশোধন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বিএনপির প্রতীকের সঙ্গে ধানের শীষের ছবির মিল নেই, ধানের ছড়ার মিল রয়েছে উল্লেখ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সোমবার (১৯ নভেম্বর) রিটটি দায়ের আইনজীবী হারুন উর রশীদ। রিটে নির্বাচন কমিশন, বিএনপির মহাসচিবসহ সংশ্লিষ্ট ৬ জনকে বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবী বলেন, ‘আবেদনটি দায়ের হয়েছে। এখন হাইকোর্টের কার্যতালিকায় এলে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির শুনানি হতে পারে।’

হারুন উর রশীদ আরও বলেন, ‘‘বিএনপি যে প্রতীকে নির্বাচন করছে, তা ভুল। কারণ, তারা বলছে, ‘ধানের শীষ’ কিন্তু ছবিতে দেখা যাচ্ছে ‘ধানের ছড়া’। অর্থাৎ ছবির সঙ্গে প্রতীকের নামের কোনও মিল নেই। ধানের শীষ আর ধানের ছড়া একই ধরনের না। বিএনপির প্রতীক হচ্ছে ধানের ছড়া। তাই তাদের প্রতীক ঠিক থাকবে কিন্তু ধানের শীষের পরিবর্তে লিখতে হবে ধানের ছড়া।’’

বিএনপি এর আগেও কয়েকবার ক্ষমতায় ছিল উল্লেখ করে হারুন উর রশীদ আরও বলেন, ‘সে সময় তারা প্রতীক বা প্রতীকের নাম সংশোধন করেনি। এটা তাদের ভুল ছিল। ১৯৯১ সালে আমি এই ভুলটি তাদের দৃষ্টিগোচর করলেও তারা সংশোধন করেনি। তাই প্রতিকার চেয়ে নড়াইলের এক বাসিন্দার পক্ষে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আমি আইনজীবী। আমার কোনও রাজনৈতিক পরিচয় নেই। আমি এবং আমার মক্কেল কোনও রাজনীতি করি না। কাছে মামলার ফাইল না থাকায় এ মুহূর্তে রিটকারীর নাম বলা সম্ভব হচ্ছে না।  এই রিটের পর বিএনপির প্রতীকের নাম আসন্ন জাতীয় নির্বাচনে করতে হবে, এমন নয়।’ চাইলে নির্বাচনের পরেও নাম পরিবর্তন করতে পারে বলে রিটে নির্দেশনা চাওয়া হয়েছে বলেও তিনি জানান। 

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
নাশকতা ঠেকাতে সরকারি ও বিরোধী দলের ঐকমত্য সম্ভব?
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: একাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১৫
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক
আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই
আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই
ঠিকাদারের ‘উপহার’ ইস্যুতে ক্ষমা চেয়েছেন প্রতিমন্ত্রী
ঠিকাদারের ‘উপহার’ ইস্যুতে ক্ষমা চেয়েছেন প্রতিমন্ত্রী
নাশকতা ঠেকাতে সরকারি ও বিরোধী দলের ঐকমত্য সম্ভব?
নাশকতা ঠেকাতে সরকারি ও বিরোধী দলের ঐকমত্য সম্ভব?
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন