‘অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে কারও বিরুদ্ধে মামলা করা যাবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৮, ১৬:১৪আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৬:১৭

‘অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে কারও বিরুদ্ধে মামলা করা যাবে না’ রাগ-অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কারও বিরুদ্ধে কোনও মামলা করা যাবে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, মামলা দায়েরের ক্ষেত্রে দালিলিক প্রমাণ শক্তভাবে উপস্থাপন করতে হবে।
সোমবার (২৬ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে পরিচালক ও সহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের ওরিয়েন্টশন অনুষ্ঠানে তিনি এসব কথা করেন।
কর্ম ও চিন্তায় দুদক কর্মকর্তাদের সর্বোত্তম হওয়ার আহ্বান জানিয়ে ইকবাল মাহমুদ বলেন, ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। এই উদ্যোগের প্লাটফরম হিসেবে কাজ করছে দুদক।’ সমাজের প্রতিটি অংশকে এই প্লাটফরমে নিয়ে আসার দায়িত্বও তাদের বলে মত দেন তিনি। এসময় তিনি দুদক কর্মকর্তাদের মানুষের আস্থা অর্জনে কাজ করে যাওয়ার আহ্বান জানান। দুদক চেয়ারম্যান বলেন, ‘জনআস্থা অর্জন করা না গেলে দুর্নীতি প্রতিরোধ সফল হবে না।’
ওরিয়েন্টশন অনুষ্ঠানে শতাধিক কর্মকর্তা অংশ নেন। এতে আরও বক্তব্য রাখেন দুদক সচিব ড. মো. শামসুল আরেফিন।

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের