জামাতুল মুসলিমিনের মদতদাতা লেকহেড স্কুলের সাবেক মালিক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৯, ১৬:৩৭আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৮:০২

রিজওয়ান হারুন (ফাইল ফটো) লেকহেড গ্রামার স্কুলের সাবেক মালিক, কালো তালিকাভুক্ত জঙ্গি সংগঠন জামাতুল মুসলিমিন (জেএম) এর প্রত্যক্ষ মদদদাতা রিজওয়ান হারুনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার (২০ জানুয়ারি) ভোরে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের ৩০ জানুয়ারি গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছিল।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্রে জানা গেছে, ২০০৫ সালে জামাতুল মুসলিমিনের কার্যকলাপ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এলে সংগঠনটিকে কালো তালিকাভুক্ত করে সরকার। জামাতুল মুসলিমিন বাংলাদেশের সর্বপ্রথম আল-কায়েদার মতাদর্শী জঙ্গি সংগঠন। রিজওয়ানসহ সংগঠনের অন্য সহযোগীরা ঢাকা শহরের বিভিন্ন বাসা, মসজিদ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি সংলগ্ন হারুন ইঞ্জিনিয়ারিংয়ের নিজস্ব অফিসে দাওয়াতের কাজ পরিচালনা করতো। এই সংগঠনের সদস্যরা জঙ্গি কার্যক্রম দ্রুত বিস্তারের জন্য বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলসহ অন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে। তারই কার্যক্রম হিসেবে রিজওয়ান হারুন ২০০৬ সালে লেকহেড গ্রামার স্কুলটির প্রতিষ্ঠাতা লতিফ আহম্মেদের কাছ থেকে প্রতিষ্ঠানের মালিকানা কিনে নেয়। পরবর্তীতে তিনি সেখানে কোমলমতি শিক্ষার্থীদের ইসলামী জঙ্গিগোষ্ঠীর কার্যকলাপ সম্পর্কে উদ্বুদ্ধ করতে থাকে। এই স্কুলটি রিজওয়ান জঙ্গি প্রশিক্ষণের জন্য ব্যবহার করতো।
এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী অবগত হলে রিজওয়ান হারুন কৌশলে ২০১৭ সালে অপর আসামি খালেদ হাসান মতিনের কাছে লেকহেড গ্রামার স্কুলটির স্বত্ব বিক্রি করে আত্মগোপনে চলে যায় বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: লেকহেড স্কুলের যত জঙ্গি কানেকশন

             লেকহেড স্কুলের রেজোয়ান হারুন ঢাকায় এসে লাপাত্তা!

          লেকহেড স্কুলের পরিচালনা পর্ষদে সেনা কর্মকর্তা রাখার নির্দেশ

/আরজে/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি