বকেয়া বেতন পরিশোধের দাবিতে ‘হেসং বিডি’র শ্রমিকদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৮

বকেয়া বেতনের দাবিতে হেসং বিডি’র শ্রমিকদের মিছিল

বন্ধ কারখানা খুলে দেওয়া এবং এক হাজার শ্রমিকের তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

বুধবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত   মানববন্ধন ও সমাবেশে তারা এ দাবি জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত হেসং বিডি কারখানায় প্রায় এক হাজার শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। শ্র‌মিক‌দের সঙ্গে কোনও আলোচনা, কোনও নোটিশ এবং শ্র‌মিক‌দের তিন মাসের বকেয়া বেতন-ভাতা না দিয়ে ২ ফেব্রুয়ারি বেআইনিভাবে ওই কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

বক্তারা বলেন, অবিলম্বে বেআইনিভাবে বন্ধ হেসং বিডি লিমিটেড খুলে দিতে হবে এবং শ্রমিকের তিন মাসের বকেয়া বেতন-ভাতা প্রদান করতে হবে। না-হলে শ্রমিকরা রাজপথে নেমে আসবেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন— ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, সাধারণ সম্পাদক আ‌রিফা, সাংগঠ‌নিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই
চাকরি হারালেই কি মার্কিন মুলুক ছাড়তে হবে দক্ষ কর্মীদের?
চাকরি হারালেই কি মার্কিন মুলুক ছাড়তে হবে দক্ষ কর্মীদের?
সালমান রুশদিকে আজীবন সম্মাননা দেবে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড
সালমান রুশদিকে আজীবন সম্মাননা দেবে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার