রোকেয়া হল সংসদে প্যানেল ঘোষণা রোকেয়া পরিষদের

ঢাবি প্রতিনিধি
০১ মার্চ ২০১৯, ১৮:১৩আপডেট : ০১ মার্চ ২০১৯, ১৮:১৬





রোকেয়া পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে রোকেয়া হল সংসদের জন্য পাঁচ সদস্যের প্যানেল ঘোষণা করেছে রোকেয়া পরিষদ। এতে ভিপি (সহ-সভাপতি) পদে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের মৌসুমি এবং জিএস (সাধারণ সম্পাদক) পদে মনিরা চৌধুরী মিলা প্রার্থী হয়েছেন।

শুক্রবার (১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে তারা প্যানেল ঘোষণা করেন।
এই প্যানেলের অন্যরা হলেন, সাহিত্য সম্পাদক পদে অনুজীব বিজ্ঞান বিভাগের সানজিদা আফরিন, বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক পদে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ইতু আহমেদ, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের কমলা মারমা।
হল সংসদে মোট ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। রোকেয়া পরিষদ আংশিক প্যানেল ঘোষণা করেছে।
সংবাদ সম্মেলনে মৌসুমী বলেন, ‘আমি এবং আমার প্যানেলের সবাই স্বতন্ত্র প্রার্থী আসিফুর রহমানকে সমর্থন জানাচ্ছি। কারণ আমরা মনে করি তিনি একজন যোগ্যপ্রার্থী। শিক্ষার্থীদের অধিকার আদায়ে সাংবাদিকতা ছেড়ে তিনি সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন। আমরা তার সঙ্গে আছি। এছাড়াও আমরা সবাইকে জানিয়ে রাখতে চাই যে, আমাদের সঙ্গে কোনও দলের সম্পৃক্ততা নেই। আমরা স্বতন্ত্র প্রার্থী।’

ডাকসুর আরও খবর: প্রার্থিতা ফিরে পেলেন প্রগতিশীল ছাত্রজোটের বেনজির

/এনআই/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম