বনানীর আগুন নেভাতে বিমান বাহিনীর হেলিকপ্টার, উদ্ধারকাজে অংশ নিচ্ছে সেনাবাহিনীও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৯, ১৪:৪৭আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৬:৩৩

হেলিকপ্টার থেকে আগুন নেভানোর চেষ্টা চলছে

রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারের আগুন নেভাতে বিমান বাহিনীর হেলিকপ্টার কাজ শুরু করেছে। পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) আইএসপিআরের পরিচালক লে. কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ এসব তথ্য জানান। তিনি বলেন, ‌‘বনানীর আগুন নেভাতে বিমানবাহিনীর হেলিকপ্টার কাজ করছে। সেনাবাহিনী সরাসরি উদ্ধারকাজে অংশ নিয়েছে। বিমান ও নৌবাহিনীর সদস্যরা কাজ করছেন। বিমান বাহিনীর তিনটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।’

বনানীর এফ আর টাওয়ারে আগুন তবে কোন ইউনিটের কতজন সদস্য আগুন নেভাতে কাজ করছেন তা তিনি তাৎক্ষণিক জানাতে পারেননি।

লে. কর্নেল মোর্শেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের আরও লোকজন পথে আছে।’

এরআগে, দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ২১ তলা এফ আর টাওয়ারের ৯ তলায় আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এনায়েতউল্লাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:
বনানীর এফ আর টাওয়ারে আগুন

/আরজে/জেইউ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু