দোতলা থেকে লাফ দেন শ্রীলঙ্কান নাগরিক ইন্ডিকা মারসিলিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৯, ১৫:৩৯আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৭:১৬

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে আগুন লাগার পর, ভবনের দোতলা থেকে লাফ দেন শ্রীলঙ্কান নাগরিক ইন্ডিকা মারসিলিং। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত।

৪৬ বছর বয়সী ইন্ডিকার ডান হাতে আঘাত পেয়েছেন। ভবনে অবস্থানকালে ধোয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হন তিনি।

ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক আলাউদ্দিন জানান, তার ডান হাতে সামান্য কেটে গেছে। তিনি আশঙ্কামুক্ত। অবজারভেশনে রাখার পর তাকে বিকালে ছেড়ে দেওয়া হয়েছে।

ইন্ডিকা সানওয়েল লজিস্টিক বাংলাদেশ সার্ভিসে কাজ করেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এফ আর টাওয়ারে আগুন লাগে। ২১ তলা ভবনটির ৯ তলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। ভবনটিতে অনেক মানুষ আটকা পড়েছেন। তাদের উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন:
বনানীর আগুন নেভাতে বিমান বাহিনীর হেলিকপ্টার

ভাঙা কাচের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে সাহায্যের আকুতি

বনানীর এফ আর টাওয়ারে আগুন

/ইউআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
মান/বতা বি/রোধী অ/প/রাধসাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
ইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’