এফআর টাওয়ারে আগুন: ২৫ লাশ উদ্ধার, ২৪টি হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৯, ১০:২১আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১৩:৪১

এফ আর টাওয়ারে আগুন

বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত ২৪ জনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। বিভিন্ন হাসপাতালে শনাক্ত শেষে মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার (২৯ মার্চ) সকাল সাড়ে নয়টায় ভবনটির সামনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ।
এদিকে পরিচয় জটিলতার কারণে একটি মরদেহ এখনও হস্তান্তর করা হয়নি। তার নাম আহমেদ জাফর (৫৯)। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের নবীনগররের হেলাল উদ্দিনের ছেলে। ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে তার মরদেহ নিয়ে যান বনানী থানার এস আই ফরিদুল। সেখানে ময়নাতদন্তের পর তার মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন গুলশান জোনের সিনিয়র সহকারী কমিশনার রফিকুল ইসলাম।
মরদেহের তালিকা জানা গেছে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ৯ জনসহ ইউনাইটেড হাসপাতাল, অ্যাপোলো হাসপাতাল ও কুর্মিটোলা হাসপাতাল থেকে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের কর্মকর্তা মোস্তাক আহমেদ আরও জানান, ফায়ার সার্ভিস এখনও এফ আর টাওয়ারে উদ্ধার কাজ চালাচ্ছে। ভবনের বিভিন্ন ফ্লোরে গুরুত্বপূর্ণ জিনিস থাকায় সময় লাগছে। ঘণ্টাখানেক পর তারা পুলিশের কাছে ভবনটি হস্তান্তর করবে। পরে পুলিশ ২১টি টিমের সহযোগিতায় ভবনের ভেতরে কাজ করবে।
প্রত্যেকটি টিমে একজন এসআই, একজন এএসআইসহ ৯ জন করে পুলিশ সদস্য থাকবেন। পুলিশের এই কর্মকর্তারা বলেন, সব কিছু শেষে ভবনটির অগ্নিকাণ্ডে কে অভিযুক্ত সে বিষয়ে আইনগত প্রক্রিয়া নেওয়া হবে।

আরও পড়ুন:   এফ আর টাওয়ারে নিহত যারা

                এফ আর টাওয়ারে আগুন: ঢামেকে ৯ মরদেহ হস্তান্তর

                ১৯ মরদেহ উদ্ধার, ঢামেক মর্গে ৯

               বনানীর এফ আর টাওয়ারে আগুন

 

 

/আরজে/এআরআর/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জেন জি রাষ্ট্রবিরোধী নয়’, আরএসএস প্রধানের বার্তা মোদি-বিজেপিকে দেওয়ার আহ্বান দীপকের
‘জেন জি রাষ্ট্রবিরোধী নয়’, আরএসএস প্রধানের বার্তা মোদি-বিজেপিকে দেওয়ার আহ্বান দীপকের
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
৪শ’র কাঁচা মরিচ নামলো ৮০ টাকায় 
৪শ’র কাঁচা মরিচ নামলো ৮০ টাকায় 
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত ৬
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত ৬
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র