সরকা‌রের প্র‌তিশ্রু‌তি বাস্তবায়‌নের দা‌বি‌তে শিক্ষক‌দের সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৯, ১৪:১২আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৪:১২

জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের কর্মসূচি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ও কোডবিহীন মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোড নম্বরে অন্তর্ভুক্ত করার সরকারি প্র‌তিশ্রু‌তি বাস্তবায়নের দা‌বি জা‌নি‌য়ে‌ছে স্বতন্ত্র ইব‌তেদায়ী মাদ্রাসা শিক্ষক স‌মি‌তি। মঙ্গলবার (২ এ‌প্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইব‌তেদায়ী মাদ্রাসা শিক্ষক স‌মি‌তি আয়োজিত এক সমাবেশ ও মানববন্ধন থেকে শিক্ষকরা এ দাবি জানান।

সমাবেশে স‌মি‌তির সভাপ‌তি মাওলানা হা‌ফেজ ফ‌য়েজুর রহমান ব‌লেন, ‘২০১৮ সালের ১৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে ১৬ দিন শিক্ষকরা অবস্থান ও অনশন কর্মসূচি পালন করেন। সে সময় শিক্ষা সচিব প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হয়ে শিক্ষকদের দাবি পূরণে আশ্বস্ত করেন। কিন্তু এখন পর্যন্ত আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা হতাশ। শিগগিরই স্বতন্ত্র ইব‌তেদায়ী মাদ্রাসাকে জাতীয় করণের আশ্বাস বাস্তবায়ন করতে হবে।’

তিনি আরও বলেন, ১৯৯৪ সালে একই পরিপত্রে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। পরে বিগত সরকারের সময়ে ধাপে ধাপে এ বেতন বৃদ্ধি করা হয়। ত‌বে ২০১৩ সালের ৯ জানুয়ারি বর্তমান মহাজোট সরকার ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাইমারি স্কুল জাতীয়করণ করে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সরকারের সব কাজে অংশগ্রহণ করে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। অথচ মাস শেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন পায় কিন্তু ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তেমন কোনও বেতন পান না। তবুও তারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো শিক্ষকতা চালিয়ে যাচ্ছেন। ১৫১৯টি মাদ্রাসায় কর্মরত শিক্ষকরা সর্বসাকুল্যে প্রধান শিক্ষক ২৫০০ টাকা সহকারি শিক্ষক ২৩০০ টাকা ভাতা পান। আর বাকি প্রায় ৮ হাজার ৫০০টি মাদ্রাসার শিক্ষকগণ প্রায় ৩৪ বছর যাবত বেতন-ভাতা থেকে বঞ্চিত।

ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সমিতির পক্ষ থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- প্রাইমারির ন্যায় মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, কোডবিহীন মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ, প্রাইমারির মতো প্রতিটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অফিস সহায়ক নিয়োগ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ, প্রাইমারির মতো ইবতেদায়ী মাদ্রাসাসমূহে আসবাবপত্রসহ ভবন নির্মাণ, পূর্বের ন্যায় এইচএসসি মানবিক শিক্ষকদের নীতিমালা অন্তর্ভুক্তকরণ এবং প্রাইমারি নেয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর স্থায়ী রেজিস্ট্রেশন ব্যবস্থা করার দাবি তোলা হয়।

মানববন্ধ‌নে স‌মি‌তির মহাস‌চিব কা‌জী মোখ‌লেছুর রহমান, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপ‌জেলার সাধারণ সম্পাদক মো. তৌ‌হিদুল ইসলাম, শিক্ষক মিজানুর রহমান, আলাউ‌দ্দিনসহ বি‌ভিন্ন স্বতন্ত্র ইব‌তেদায়ী মাদ্রাসার প্রায় শতাধিক শিক্ষকরা উপ‌স্থিত ছি‌লেন।

 

/এইচএন/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম