আমিরাতে আক্তার গ্রুপের সুপার মার্কেট চেইন শপের ১২তম শাখা উদ্বোধন

ইউএই প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৯, ১৭:২৪আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১৭:২৯

সংযুক্ত আরব আমিরাতে আক্তার সুপার মার্কেট চেইন শপের ১২তম শাখা উদ্বোধন

সংযুক্ত আরব আমিরাতের আজমান আল কারামায় মোহাম্মদ আক্তার গ্রুপের সুপার মার্কেট চেইনশপের ১২তম শাখা উদ্বোধন হয়েছে। আবুধাবি, মোসাফফা, আল আইনের পর গত বৃহস্পতিবার আজমান প্রদেশের এই শাখা উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে স্বদেশি পণ্যের ভরপুর সমারোহে সাজানো এই প্রতিষ্ঠানটি ঘুরে দেখেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কমার্সিয়াল কাউন্সিলর একেএম রফিক আহমেদ।

এসময় আক্তার গ্রুপের চেয়ারম্যান সিআইপি মোহাম্মদ আক্তার বলেন,‘দেশি পণ্য ও ক্রেতাদের অগ্রাধিকার বিবেচনায় এই প্রতিষ্ঠান চালু করা হয়েছে। দেশ থেকে তাজা ও মানসম্মত পণ্য আমদানির ব্যাপারেও আমরা ব্যবস্থা গ্রহণ করছি। কিন্তু বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকায় স্বদেশি শ্রমিক নিয়োগে কিছুটা জটিলতায় পড়তে হচ্ছে। অন্তত অভ্যন্তরীণ মালিক পরিবর্তনের সুযোগ থাকলেও অসংখ্য প্রবাসী বাংলাদেশি আক্তার গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাবে।’

আগত ক্রেতারা জানান, ‘স্বদেশি পণ্য তথা তাজা সবজি, মাছ, মাংস ও তৈরি পোশাক স্বল্পমূল্যে পাওয়া যাচ্ছে এখানে। যা প্রবাসেও বাংলাদেশকে বার বার মনে করিয়ে দিচ্ছে।’

উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মামুন কাউছার, রাশেদুল আলম, শাহেদ, আল আমিন, মঞ্জুর ইসলাম, মীর সেলিম উদ্দিন প্রমুখ। দেশীয় পণ্য ক্রয় করে রেমিটেন্স ও দেশের অর্থনীতিতে অবদান রাখতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/টিএন/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের