পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় গুরুত্ব সাঈদ খোকনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৯, ১৮:১৭ আপডেট : ০৬ জুন ২০১৯, ১৮:২৩

পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় গুরুত্ব সাঈদ খোকনের পুরান ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় নগর কর্তৃপক্ষ কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, এ জন্য যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান কাজ করবে তাদের ডিএসসিসির পক্ষ থেকে প্রণোদনা দেওয়া হবে।
বৃহস্পতিবার (৬ মে) বিকালে পুরান ঢাকার নর্থসাউথ রোডে ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ ঘোষণা দেন।
সাঈদ খোকন বলেন, ‘রাস্তা-ঘাট উন্নয়ন করে যাচ্ছি। খেলার মাঠ-পার্কসহ অন্যান্য উন্নয়ন কাজ চলছে। এর সঙ্গে আমরা পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে চাই।’ ঈদ আনন্দ মিছিল আগামীতে আরও এগিয়ে নেওয়ায় কাজ করা হবে বলেও জানান তিনি।
ঢাকা নাগরিক সমাজ আয়োজিত এই ঈদ আনন্দ মিছিলের আগে সংগঠনের সভাপতি মুহাম্মদ শহিদ হুসেন সাঈদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
এআই চিপ কমপ্লেক্স নিজেরাই বানাবে টেসলা-স্পেসএক্স: মাস্ক
এআই চিপ কমপ্লেক্স নিজেরাই বানাবে টেসলা-স্পেসএক্স: মাস্ক
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না, হাইকোর্টের রায় স্থগিত
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না, হাইকোর্টের রায় স্থগিত
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, তারপর কী হবে? 
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, তারপর কী হবে? 
সর্বাধিক পঠিত
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি