দাবি পূরণের আশ্বাস শিক্ষামন্ত্রীর, নোটিশ চায় বুয়েট শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি
২১ জুন ২০১৯, ০১:১১আপডেট : ২১ জুন ২০১৯, ০১:১১

বুয়েট

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর চলমান আন্দোলনে শিক্ষার্থীদের সব দাবিকে যৌক্তিক বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। এসব দাবি আদায়ের আশ্বাস দিয়েছেন তিনি। তবে তাতে সন্তুষ্ট নয় আন্দোলনকারীরা। শুক্রবার (২১ জুন) এর মধ্যে দাবি আদায়ের বিষয়ে নোটিশ পেলে আন্দোলন প্রত্যাহারের কথা জানিয়েছেন তারা। নাহলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ জুন) বিকালে বুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।

এর আগে, প্রত্যেক হল থেকে তিন জন করে মোট ২১ সদস্যের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। 

পরে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব বিষয় নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন হয়ে থাকে। তবে ভিসি চাইলেই তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে সমাধান করতে পারতেন। কিন্তু এখানে ভিসি ও শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। আমরা আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করব। ’

আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক আনিসুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষামন্ত্রী দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। যেগুলো শুক্রবারের মধ্যেই মানা সম্ভব তা নোটিশ দিয়ে জানানোর প্রতিশ্রুতি দেন। আর বাকিগুলো দ্রুত সময়ে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। নির্দিষ্ট সময়ে দাবি আদায়ের নোটিশ না পেলে আমরা আন্দোলন প্রত্যাহার করব না।’  

উল্লেখ্য, শনিবার থেকে ১৬ দফা দাবিতে আন্দোলন শুরু করেন বুয়েট শিক্ষার্থীরা। দাবি আদায়ের লক্ষ্যে ক্লাস-পরীক্ষা বর্জন করে বুয়েট শহীদ মিনারের সামনে রাস্তা অবরোধ করেন তারা। বুধবার পঞ্চম দিনের আন্দোলনে পলাশী-বকশিবাজার মোড় অবরোধ ও প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয়া শিক্ষার্থীরা । ষষ্ঠ দিনে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

 

 

/এএইচ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের