বুয়েটের সিন্ডিকেট সদস্য হলেন ডিএনসিসি মেয়র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৯, ০০:৩৫আপডেট : ১২ জুলাই ২০১৯, ০০:৩৯

মেয়র আতিকুল ইসলাম (ফাইল ছবি)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিন্ডিকেট সদস্য নির্বাচিত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। আগামী দুই বছরের জন্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর তাকে এ নিয়োগ দেন।

গত ৭ জুলাই বুয়েট রেজিস্ট্রার এবং সিন্ডিকেটের সচিব অধ্যাপক ড. এসএম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে মেয়র আতিকুল ইসলামকে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন।

মেয়র আতিকুল ইসলামকে বুয়েট কর্তৃপক্ষের পাঠানো চিঠি

চিঠিতে বলা হয়েছে- ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ১৯৬১ এবং বাংলাদেশ (এডাপটেশন অব ইউনিভার্সিটি লজ) অর্ডিন্যান্স, ১৯৭২-এর ১৫ (৫) ধারা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মহোদয় ১ জুলাই হতে আগামী দুই বছরের জন্য এই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য হিসাবে আপনাকে মনোনীত করেছেন। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে। আশা করি আপনার জ্ঞান এবং প্রজ্ঞা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে। এই ব্যাপারে আপনার সক্রিয় অংশগ্রহণ ও প্রয়োজনীয় সহযোগিতা কামনা করছি।’

তবে এ বিষয়ে চেষ্টা করেও মেয়র আতিকুল ইসলামের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

/এসএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের