শিক্ষার্থীদের পাঠে মনোযোগী করতে অভিভাবকদের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৯, ০০:০২আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০০:২১

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)

লেখাপড়ার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ডিজিটাল ডিভাইসে শিক্ষার্থীরা যাতে বেশি মনোযোগী না হয় সেদিকে অভিভাবক ও শিক্ষকদের নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এইচএসসি ও সমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বাবা-মাকে আমি বলবো, সন্তানদের মন যেন ডাইভারটেড হয়ে না যায়, সে জন্য চেষ্টা করতে হবে। সমাজে নানা রকমের ডিসট্রাকশন (বিভ্রন্ত হওয়ার পথ) আছে, ডিজিটাল ডিভাইস থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত অনেক ডিসট্রাকশন। বাবা-মায়েরা আরেকটু মনোযোগী হলে আমার মনে হয় পাশের হার আরও বাড়বে।’

বোর্ডভিত্তিক পাসের হারে তারতম্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের প্রত্যাশা হচ্ছে, যত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে তারা সকলেই পাস করুক। পাসের তারতম্য হয় নানা কারণে হয়। কারও প্রস্তুতিতে সমস্যা থাকে, আবার কারও পড়াশুনায় পলিসিগত সমস্যা থাকে। অবশ্য শিক্ষার্থীভেদে মেধারও কিছুটা তারতম্য তো থাকেই। এভাবে নানা কারণে পরীক্ষায় অকৃতকার্য হয়। পাসের হারেও এর প্রভাব পড়ে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমি মনে করি না যে, যে বোর্ডে বেশি পাস করেছে সেখানে সহজ প্রশ্ন ছিল, আর যেখানে পাসের হার কম, সেখানে কঠিন প্রশ্ন করা হয়েছিল। এটা নির্ধারণ করা হয় লটারির মাধ্যমে। সব ধরনের শিক্ষার্থীই যাতে পাস করতে পারে সে ব্যবস্থা রাখা হয়।’

/এসএমএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের