লিমিট অ্যাগ্রো প্রোডাক্টের কাছ থেকে ওষুধ কিনি না: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউটন রিপোর্ট
২০ জুলাই ২০১৯, ১৫:২৬আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৫:২৯

সাঈদ খোকন (ফাইল ফটো) লিমিট অ্যাগ্রো প্রোডাক্ট লিমিটেড নামের ব্ল্যাক লিস্টে থাকা প্রতিষ্ঠান থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কোনও ওষুধ কিনে না বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। শনিবার (২০ জুলাই) দুপুরে ডেঙ্গু বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র এ কথা বলেন।
তিনি বলেন, নৌ বাহিনীর প্রতিষ্ঠান রয়েছে। সরকারি সেই প্রতিষ্ঠান থেকে আমরা ওষুধ সংগ্রহ করি। এরপর পৃথক তিনটি ল্যাবে পরীক্ষার পর আমরা সেগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে পাঠাই। তারা অনুমোদন করলে তখন ব্যবহার করে থাকি।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিষিদ্ধ ওষুধ দক্ষিণে ব্যবহার করা হচ্ছে এমন তথ্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা মেয়রকে এ প্রশ্ন করেন। জবাবে মেয়র বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আমরা সুনির্দিষ্ট কিছু পয়েন্ট দিয়েছি। যেমন আমাদের ওষুধগুলো কার্যকর কিনা তারা পরীক্ষা করে দেখবে। ওষুধে কোনও পরিবর্তন দরকার কিনা, দরকার হলে তা কেমন হবে, নতুন কোনও ওষুধ দরকার কিনা এসব তারা আমাদের দ্রুততম সময়ে জানাবেন।

/এসএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান