শাহজালালে আমদানি নিষিদ্ধ সিগারেট ও ৯৬টি মোবাইল জব্দ, আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৯, ১২:৫১ আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১৫:১৫

আমদানি নিষিদ্ধ সিগারেটসহ আটক আবুল কাশেম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৭৪ কার্টন আমদানি নিষিদ্ধ সিগারেট, ৯৬টি মোবাইল ফোন ও চারটি ল্যাপটপসহ একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দুবাই থেকে আসা আবুল কাশেম (৩৯) নামে একজনকে এ ঘটনায় আটক করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আটক আবুল কাশেম কুয়েত এয়ারের একটি বিমানে (কেইউ ২৮৫) ঢাকায় আসেন। তিনি সিগারেটগুলো দুবাই থেকে এনেছেন বলে স্বীকার করেছেন। জব্দ সিগারেট ইজি স্পেশাল গোল্ড, ইজি স্পেশাল লাইট ও ৩০৩ এসএস ব্রাউন ব্র্যান্ডের। মোবাইলগুলো শাওমি কোম্পানির বিভিন্ন মডেলের।
আবুল কাশেম ফেনীর ফুলগাজী থানার মনিপুর (আমজাহাট) গ্রামের মোহাম্মদ আব্দুল কাদেরের ছেলে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানবিরোধী ধারায় মামলার প্রক্রিয়া চলছে।

/সিএ/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পের প্রসংশা করে যা বললেন তার সাবেক প্রেস সেক্রেটারি
ট্রাম্পের প্রসংশা করে যা বললেন তার সাবেক প্রেস সেক্রেটারি
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
কক্সবাজারে রিসোর্টের আগুন, নিহত বেড়ে  ১০ 
কক্সবাজারে রিসোর্টের আগুন, নিহত বেড়ে  ১০ 
সর্বাধিক পঠিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর