স্বাধীনতার ৪৮ বছর পর পাকিস্তান বাদ দিয়ে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৬আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৯

সীমান্ত পিলার স্বাধীনতার ৪৮ বছর পর বাংলাদেশ-ভারত সীমান্তে ‘সীমান্ত পিলার’ থেকে পাকিস্তান ও পাক লেখা মুছে বাংলাদেশ ও বিডি লেখা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, এখন থেকে বাংলাদেশ-ভারত সীমান্তের কোনও পিলারে পাকিস্তান বা পাক লেখা থাকবে না; থাকবে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের নাম। আট হাজারের বেশি সীমান্ত পিলারে থাকা পাকিস্তান নাম মুছে ফেলার কাজ চলছে।   

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির পর ৮ হাজারের বেশি পিলারে ইংরেজিতে খোদাই করে IND-PAK/INDIA-PAKISTAN লেখা ছিল। মূলতঃ বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, সুনামগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চট্টগ্রাম সীমান্তের অনেক পিলারে PAKISTAN/PAK লেখা ছিল।

বিষয়টি নজরে আসার পর প্রধানমন্ত্রীর নির্দেশে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম অধীনস্থ রিজিয়নসমূহকে প্রয়োজনীয় দিক নিদের্শনা দেন।

বিজিবি’র নিজস্ব তহবিল দিয়ে সীমান্ত পিলারের PAKISTAN/PAK লেখা পরিবর্তন করে BANGLADESH/BD লেখার কাজ শুরু করা হয়। সীমান্ত পিলারগুলো থেকে PAKISTAN/PAK লেখা মুছে BANGLADESH/BD লেখার কাজটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/আরজে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান