শেখ হাসিনাকে হত্যাচেষ্টার অভিযোগে দুদুর বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৭

শামসুজ্জামান দুদু

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার অভিযোগে মামলার আবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহর আদালতে এ মামলার আবেদন করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং নথি পর্যালোচনায় আদেশ পরে দেবেন বলে জানান।

বাদীপক্ষের আইনজীবী ছিলেন ফিরোজুর রহমান মন্টু। তিনি এসব তথ্য জানিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাদী মহিউদ্দিন আহমেদ মহি বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের বাসায় বসে ডিবিসি টেলিভিশন চ্যানেলে দেখতে পান, বিবাদী বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু জনমনে রোষ, ভীতি, আতঙ্ক, বিশৃঙ্খলা, গুম, হত্যা এবং উসকানিমূলক বক্তব্য প্রকাশ ও প্রচার করেন। ওই চ্যানেলে দুদু বলেন, ‘যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছেন, সেভাবে শেখ হাসিনাও বিদায় হবেন।’ পরে এ বক্তব্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল, ফেসবুক, টুইটার ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। এতে করে জনমনে চরম ভীতির সৃষ্টি হয়েছে। আসামি এই বক্তব্য দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন এবং তিনি তাকে হত্যাচেষ্টা করছেন।

মামলার এজাহারে শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। এছাড়া, মামলায় বাদী নিজেসহ চার জন সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছে। 

/টিএইচ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের