যুবলীগ নেতা খালেদের মামলা ডিবিতে স্থানান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২৯

খালেদ মাহমুদ ভূঁইয়া (ছবি: সংগৃহীত) ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে দায়ের করা অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দুটি মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি,উত্তর) স্থানান্তর করা হয়েছে। একই সঙ্গে আদালত থেকে খালেদ মাহমুদকে ডিবি নিয়ে এসেছে। ডিবি কার্যালয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ডিবি উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বাংলা ট্রি্বিউনকে এ তথ্য জানান।

এর আগে, অস্ত্র মামলায় চার দিন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার ও শাহিনুর রহমান এই আদেশ দেন।

উল্লেখ্য, রাজধানীর ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবে ‘ক্যাসিনো’ চালানোর অভিযোগে বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর গুলশানের নিজ বাসা থেকে খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার বাসা থেকে একটি অবৈধ পিস্তল, ছয় রাউন্ড গুলি, ২০১৭ সালের পর নবায়ন না করা একটি শটগান ও ৫৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরদিন (বৃহস্পতিবার) দুপুরে তাকে গুলশান থানায় নেয় র‌্যাব। এরপর তার বিরুদ্ধে একই থানায় অস্ত্র, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে আলাদা তিনটি মামলা দায়ের করেন র‌্যাব ৩-এর ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা।

আরও পড়ুন:

আদালতে যুবলীগ নেতা খালেদ মাহমুদ

যুবলীগ নেতা খালেদ মাহমুদের বিরুদ্ধে ৪ মামলা

ক্যাসিনো চালানোর অভিযোগে যুবলীগ নেতা খালেদ মাহমুদ আটক (ভিডিও)

যুবলীগ নেতার ব্যবস্থাপনায় ক্যাসিনো আছে জানলে আগেই ব্যবস্থা নিতাম: ওমর ফারুক চৌধুরী

/আরজে/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী