বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৪

বশেমুরবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবা‌দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবিতে) বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে’, ‘শিক্ষা সন্ত্রাস একসঙ্গে চলে না’, ‘হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না’,  ‘ভাই এর ওপর হামলা কেন প্রশাসন জবাব চাই’, ‘এক দুই তিন চার দালাল ভি‌সি গ‌দি ছাড়’, ‘স্বৈরাচারের বিষদাঁত ভেঙে দাও গুড়িয়ে দাও’ সহ বি‌ভিন্ন স্লোগান দেয়।

বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে ডাকসুর ভিপি ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নুর বলেন, ‘আজকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অরাজকতা চলছে। আমরা জানি ১৯৯০ পরবর্তী সময়ে যে সরকারই ক্ষমতা এসেছিল তারাই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র আন্দোলন দমাতে লেজুড়বৃত্তির ছাত্র রাজনীতি চালু করেছিল। কিন্তু তাতে যখন আন্দোলন দমাতে পারছে না, তখন বিশ্ববিদ্যালয়গুলোতে দলদাস, অনুগতদের প্রশাসক হিসেবে নিয়োগ দিতে শুরু করলো। এদের কথাবার্তাও অস্বাভাবিক ও অশিক্ষকসুলভ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষার্থীদের ‘বাছুর’ বলে সম্বোধন করেছেন। এরকম একজন ভিসিকে দিয়ে একটি বিশ্ববিদ্যালয় চলতে পারে না। এধরনের দলদাস, অনুগতদের ভিসি হিসেবে নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সারা বাংলাদেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর হামলা চালালে এর ফল ভালো হবে না।’

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল  মামুন বলেন, ‘ আমরা ছাত্রসমাজ বশেমুরবিপ্রবির এই নিলর্জ্জ উপাচার্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে আমরা সে হামলার প্রতিবাদ জানাই। প্রয়োজনে আমরা ওই বিশ্ববিদ্যালয়ে যাবো এবং তাকে পদত্যাগ করতে বাধ্য করবো। আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেনসহ অন্য ছাত্রনেতারা।

 

/এসআইআর/টিএন/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী