মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাখ্যানের আহ্বান অটোরিকশা শ্রমিকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৯, ১২:৫৭আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৩:১১

সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ রাজধানীতে আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে ডাকা টানা ৭২ ঘণ্টার সিএনজি ধর্মঘট প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছে ঢাকা-চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ। তারা বলছেন, দৈনিক জমা বাড়ানোর দাবিতে অটোরিকশা মালিকদের ধর্মঘট অবশ্যই প্রত্যাখ্যান করা উচিত।

সোমবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন সংগঠনের আহ্বায়ক রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘যে অটোরিকশা মালিকরা মামলা করে ড্রাইভারদের জন্য বরাদ্দকৃত রিকশা বিতরণ প্রক্রিয়া ১২ বছর ধরে আটকে রেখেছেন, এখন তারাই অটোরিকশা বিতরণের দাবিতে ধর্মঘট ডেকেছেন। যা খুবই হাস্যকর। মালিকরা শ্রমিকদের নামে ধর্মঘট ডেকে দৈনিক জমা বাড়ানোর পায়তাঁরা করছেন। অটোরিকশা মালিক ধর্মঘটের নামে অস্থিতিশীলতা তৈরি করে শ্রমিকদের ওপর দায় চাপানোর ষড়যন্ত্র করছেন। সিএনজি অটোরিকশা চালক শ্রমিকরা ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না বুঝতে পেরেই হুমকি ও ভাঙচুরের ভয় দেখিয়ে শ্রমিক এবং মালিকদের ধর্মঘটে অংশগ্রহণের বাধ্য করার চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, আগামী ১৫, ১৬ ও ১৭ অক্টোবর ঢাকা নগরীতে সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে ওই দিনগুলোতে যাত্রী সেবা নিশ্চিত করতে যথানিয়মে অটোরিকশা চালানোর জন্য ড্রাইভার ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ চালকরাও উপস্থিত ছিলেন।

 

 

/এইচএন/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান