কর্তব্যে অবহেলা করিনি: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৯, ২৩:০৫আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২৩:০৭

 ঢাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে ঢাকাবাসীর সমর্থন চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘কর্তব্যে অবহেলা করিনি। মায়ের মতো এ শহরকে ভালোবেসেছি। জীবন দিয়ে কথা রাখার চেষ্টা করেছি। কতটুকু করতে পেরেছি সে ভার আপনাদের।’ মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম কমিউনিটি সেন্টার কাম মার্কেটের উদ্বোধন উপলক্ষে কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

মেয়র বলেন, আমার বাবা সাবেক মেয়র মোহাম্মদ হানিফ নগরবাসীকে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি রক্ষা করেছেন। তার সেই রক্তের উত্তরাধিকার হিসেবে নগরবাসীর কল্যাণে আমিও নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবো ইনশাআল্লাহ।

এসময় তিনি কামরাঙ্গীরচরের ৩টি ওয়ার্ডে নেওয়া বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন। তিনি বলেন, রাজধানী ঢাকা এখন উন্নয়নের স্রোতধারায় বদলে যাওয়া এক নতুন নগরী। আগামীতেও ঢাকাবাসীর ভোটে নির্বাচিত হলে আরও একটি কামরাঙ্গীরচর উপহার দেওয়া হবে।

অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষ থেকে উত্থাপিত ৫টি ব্রিজ-কালভার্ট নির্মাণের দাবি জানানো হলে মেয়র সেগুলোসহ আরও যেসব সমস্যা রয়েছে তা সমাধানের প্রতিশ্রুতি দেন।

 সাঈদ খোকন বলেন, এ এলাকায় ড্রেনেজসহ বিভিন্ন উন্নয়ন কাজ করার ফলে ঢাকা শহরে জলাবদ্ধতা হলেও এখানে কোনও জলাবদ্ধতা হয় না।

অনুষ্ঠানে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখতে কোন সন্ত্রাসী বা গুন্ডাকে ভোট না দিয়ে মাদকমুক্ত সুন্দর সমাজগঠনে অঙ্গীকারকারীদের ভোট দিতে হবে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. আবুল হোসেন সরকার এবং সাধারণ সম্পাদক হাজী মো. সোলায়মান প্রমুখ বক্তব্য দেন। এছাড়া ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক, প্রধান প্রকৌশলী রেজাউল করিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১২ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৫ কাঠা জমির ওপর নির্মিত মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম কমিউনিটি সেন্টার কাম মার্কেটে এক হাজার ৬০০ জন অতিথির আসন ব্যবস্থা রয়েছে। পাশাপাশি কার পার্কিং, ব্যায়ামাগার, কমিশনার কার্যালয়, লাইব্রেরি, লিফট এবং ৭৬টি দোকানের ব্যবস্থাও করা হয়েছে।

/এসএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হৃদয়ভাঙা পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন লিওনেল মেসি
হৃদয়ভাঙা পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন লিওনেল মেসি
কবে কাটবে গ্যাস সংকট, কয় দিন লাগবে এলএনজি টার্মিনাল ঠিক হতে?
কবে কাটবে গ্যাস সংকট, কয় দিন লাগবে এলএনজি টার্মিনাল ঠিক হতে?
বিরিয়ানির জন্ম কোন দেশে
বিরিয়ানির জন্ম কোন দেশে
মার্কিন অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের
মার্কিন অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া