দূতাবাসগুলো সরকারের অবস্থান ব্যাখ্যা করবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট॥
০৪ মে ২০১৫, ২১:১৭আপডেট : ১৬ মে ২০২২, ১৭:১৬

City-election দেশের বাইরে অবস্থিত বাংলাদেশের প্রতিটি দূতাবাসকে সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে সরকারের অবস্থান জানানো হয়েছে, যাতে করে তারা বিদেশি সরকারগুলোকে এ সম্পর্কে ব্যাখ্যা করতে পারে।

আজ সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, ‘‌কারও যদি কিছু জানার থাকে তবে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত আছে।'

প্রতিমন্ত্রী বলেন উন্নয়ন সহযোগী বা অন্য কেউ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে কিছু জানতে চায়নি।

আমাদের জানা মতে যা ঘটেছে তা হলো ২৭০১টি ভোট কেন্দ্রের মধ্যে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ ১৩৮টি গোলযোগের ঘটনা রেকর্ড করেছে।

আমাদের হিসাবে এখন পর্যন্ত যতগুলো স্থানীয় সরকার নির্বাচন হয়েছে এ নির্বাচনে সহিংসতার পরিমাণ সবচেয়ে কম।

ভোটের ফলাফলকে প্রভাবিত করে এমন সহিংসতার ঘটনা এ নির্বাচনে হয়নি বলেও প্রতিমন্ত্রী মন্তব্য করেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সময় বাংলাদেশে ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেম সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন এর আগে বিভিন্ন নির্বাচনে এ পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেরম্যানকে বলেন পরবর্তীতে বিএনপির বিরোধিতার কারণে নির্বাচন কমিশন এটি আর ব্যবহার করেনি।

প্রতিমন্ত্রী বলেন, 'এমন কথা শুনে তারা বিস্ময় প্রকাশ করেছেন। বিএনপি কেন ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেম ব্যবহার করতে রাজি হচ্ছে না এটা তাদের বোধগম্য হয়নি।’

/এসএসজেড/এফএ/

/এসএসজেড/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের