রিগ্যানের মাথায় আইএস টুপি: কারও সংশ্লিষ্টতা পায়নি কারা কর্তৃপক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৯, ২০:১৮আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ২০:৩৬

হলি আর্টিজান হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যান

রাজধানীর গুলশানের হলি আর্টিজান হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যানের মাথায় আইএস-এর টুপির বিষয়ে কারাগারের কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছে কারা অধিদফতর। এবিষয়ে গঠিত তদন্ত কমিটি শনিবার (৩০ নভেম্বর) কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন) কাছে একটি প্রতিবেদনও জমা দিয়েছে।

ঢাকা বিভাগীয় ডিআইজি (প্রিজন) টিপু সুলতান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এ বিষয়ে কারা অধিদফতরের পক্ষ থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে কারা মহাপরিদর্শকের কাছে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আদালতে আসামির মাথায় আইএস-এর টুপি থাকার বিষয়ে কারাগারের কারও কোনও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।’

কারা সূত্র জানায়, রায় ঘোষণার পরপরই তদন্ত কমিটি গঠন করা হয়। এবং ওই দিনই তদন্ত কমিটির সদস্যরা কারাগারে আসেন। তখন আসামিদের ভেতরে নেওয়া ও বাহিরে নেওয়ার সব পয়েন্টের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হয়েছে। এছাড়াও যারা আসামিদের তল্লাশি করেছেন, তাদের জিজ্ঞাসাবাদসহ সার্বিক বিষয় পর্যকবেক্ষণ করে গেছে তদন্ত কমিটি। তবে তদন্তে নিশ্চিত হওয়া যায় যে, আসামিরা কারাগারের ভেতর থেকে এই টুপি পায়নি। এছাড়াও কারাগারের কেউ এর সঙ্গে জড়িত নন।

উল্লেখ্য, বুধবার (২৭ নভেম্বর) আলোচিত হলি আর্টিজান জঙ্গি হামলা মামলার রায় ঘোষণা করা হয়। সেসময় আদালতে উপস্থিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যানের মাথায় আইএস-এর টুপি দেখা যায়। এই টুপি সে কারাগার থেকে সংগ্রহ করেছে কিনা তা খতিয়ে দেখতে কারা অধিদফতরের অ্যাডিশনাল আইজি প্রিজন কর্নেল আবরার হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে অন্য দু্ই সদস্য ছিল-ঢাকা বিভাগীয় ডিআইজি (প্রিজন) টিপু সুলতান এবং এআইজি প্রিজন (ট্রেনিং) আমিরুল ইসলাম।

 

/এসজেএ/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম