মাদক মামলায় সম্রাট-আরমানের বিরুদ্ধে অভিযোগপত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৯, ১৭:০০আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৭:০৭

এনামুল হক আরমান ও ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট (ফাইল ছবি) রাজধানীর রমনা থানায় মাদক আইনে দায়ের মামলায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে র‌্যাব। সোমবার (৯ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালতে এই অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১-এর উপ-পরিদর্শক আব্দুল হালিম। আগামী ১৫ ডিসেম্বর মামলাটির ধার্য তারিখ রয়েছে।


আদালতের সংশ্লিষ্ট সূত্র বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছে।

গত ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তাদের বিরুদ্ধে র‌্যাব-১-এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল খালেক বাদী হয়ে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, বিভিন্ন স্পোর্টস ক্লাবের আড়ালে ক্যাসিনো ব্যবসা চালানোর অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর থেকে অভিযান শুরু করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় ওই দিনই গ্রেফতার করা হয় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে। এর ২ দিন পর গ্রেফতার করা হয় যুবলীগ নেতা জি কে শামীমকে। অভিযানের প্রথম দিন থেকেই আলোচনায় আসে সম্রাটের নাম। গত ২৩ সেপ্টেম্বর অন্যদের সঙ্গে সম্রাটেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। তলব করা হয় তাদের ব্যাংক হিসাব। পরে সহযোগী আরমনসহ সম্রাটকে গ্রেফতার করা হয়। 

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম