মোটরসাইকেলে আগুন: ফখরুল-রিজভীসহ ১৩৫ জনকে আসামি করে দুই মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৯, ১০:৩৬আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১০:৪৯

সুপ্রিম কোর্টের গেটে মোটরসাইকেলে আগুন সুপ্রিম কোর্টের তিনটি ফটকের প্রত্যেকটির সামনেই একটি করে মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনসহ ১৩৫ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে রাজশানীর শাহবাগ থানায় এই মামলা দায়ের করে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। সুপ্রিম কোর্টের গেটে মোটরসাইকেলে আগুন

বুধবার রাতেই মামলা দায়ের করা হয়েছে। এর আগে বুধবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ জানান, সুপ্রিম কোর্টের মাজার গেট, ঈদগাহ গেট ও পূর্ত ভবনের উল্টো পাশে সুপ্রিম কোর্টের গেটের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছিল। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও কেউ মোটরসাইকেল তিনটির মালিকানা কেউ দাবি না করায় আগুনের ঘটনাকে উদ্দেশ্যমূলক বলছে পুলিশ। সুপ্রিম কোর্টের গেটে মোটরসাইকেলে আগুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার এস এম শামীম বলেন, ‘কারা কী উদ্দেশ্যে গাড়িগুলোতে আগুন দিয়েছে, তা আমরা খতিয়ে দেখছি।’

আরও পড়ুন- সুপ্রিম কোর্টের তিন ফটকে মোটরসাইকেলে আগুন

/এসজেএ/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের