জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্সে ভর্তি বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৯, ২০:৩২আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২০:৫৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে সান্ধ্যকালীন কোর্স। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ সংক্রান্ত আদেশ জারি করেন।
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে সান্ধ্যকালীন কোর্স বন্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বুধবার (১১ ডিসেম্বর) চিঠি দেয়। এর পরদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্ত নিলো।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের সই করা আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন প্রোগ্রামে নতুন শিক্ষার্থী ভর্তি করা যাবে না। তবে সান্ধ্যকালীন প্রোগ্রামে যেসব শিক্ষার্থীর এরইমধ্যে ভর্তি নেওয়া হয়েছে, তাদের কোর্স শেষ করার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই।
এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নতুন করে ইভিনিংয়ে আমরা আর ভর্তি নিচ্ছি না। যে কোর্সগুলোতে ভর্তি হয়ে গেছে, সেগুলোই আমরা শেষ করবো।’
রাষ্ট্রপতির বক্তব্যের জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘রাষ্ট্রপতির বক্তব্যের আগেই আমরা মানোন্নয়নের তাগিদে সংকোচনের দিকে যাচ্ছিলাম। ইভিনিংয়ের বিস্তৃতির তুলনায় গুণগতমান নিয়ে সন্দেহ হচ্ছিল।’
গত ইভিনিংয়ে এমবিএতে ৮০টা আসন কমানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মান বাড়াতে হলে বিস্তৃতি কমাতে হবে। মাননীয় আচার্য বলার পর এটা নিয়ে অন্য আর কিছু চিন্তা করার সুযোগ থাকে না।’
বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশনার বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, ‘আমাদের মডার্ন ল্যাঙ্গুয়েজে ইনস্টিটিউটে সার্টিফিকেট কোর্স আছে। এছাড়াও কিছু সাবজেক্টে ষাটের দশক থেকে ইভিনিংয়ে সার্টিফিকেট চলে আসছে। এগুলোর বিষয়ে অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনা করতে হবে, আপাতত সবগুলোতেই ভর্তি বন্ধ থাকবে।’
প্রসঙ্গত, গত সোমবার (৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনে রাষ্ট্রপতি ও আচার্য মো. আবদুল হামিদ পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স পরিচালনা নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, ‘অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় এখন দিনে সরকারি আর রাতে বেসরকারি চরিত্র ধারণ করেছে।’
রাষ্ট্রপতির এমন মন্তব্যের পর সান্ধ্যকালীন কোর্স বন্ধে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি দেয় ইউজিসি।

আরও পড়ুন...


সান্ধ্যকালীন কোর্স বন্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ইউজিসির চিঠি

/এসএমএ/এসএ/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম