দৈনিক সংগ্রামের অফিস ঘেরাও করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৯, ১৮:২২ আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৮


দৈনিক সংগ্রাম অফিস ঘেরাও মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ বলার প্রতিবাদে দৈনিক সংগ্রাম পত্রিকা অফিস ঘেরাও করে বিক্ষোভ করছে মুক্তিযুদ্ধ মঞ্চ। রাজধানীর মগবাজার ওয়্যারলেস এলাকায় শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে পত্রিকাটির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছে সংগঠনের নেতাকর্মীরা।
মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিজয়ের মাসে একজন রাজাকার, দেশদ্রোহী কাদের মোল্লাকে সংগ্রাম পত্রিকা শহীদ অভিহিত করে সংবাদ প্রকাশ করেছে। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাতে এখানে এসেছি। একই কাজের জন্য পত্রিকার সম্পাদককে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

১২ ডিসেম্বর প্রকাশিত পত্রিকা
দৈনিক সংগ্রামের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘কিছু মানুষ এসে অফিসের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে। শুরুতে আমাদের সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে বাধা দিয়েছিল। এখন গেট বন্ধ করে বসে আছি। তারা কাউকে প্রবেশ বা বাইরে বের হতে বাধা দিচ্ছে না।’

হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, ‘খবর পেয়েছি। আমার ঘটনাস্থলে যাচ্ছি।’

/আরজে/এসটি/এমওএফ/
সম্পর্কিত
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর-লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে: ডিএনসিসি প্রশাসক
যে তারিখের আগেই পুলিশ সদস্যদের পরিবর্তন হতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীতে গ্রেফতার আরও ৪৬৫, ইয়াবা-গাঁজা-হেরোইন উদ্ধার
সর্বশেষ খবর
পাহাড়, মেঘ আর ঝরনার মায়ায় বান্দরবানের আলীকদম
পাহাড়, মেঘ আর ঝরনার মায়ায় বান্দরবানের আলীকদম
হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪
হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪
ভারতের এক রাজ্যে মদ খেয়ে ১৯ জনের মৃত্যু
ভারতের এক রাজ্যে মদ খেয়ে ১৯ জনের মৃত্যু
ইরানে বাস উল্টে নিহত ১১, আহত ২৪
ইরানে বাস উল্টে নিহত ১১, আহত ২৪
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়