ম্যাচের আগেই লাহোর কালান্দার্সে যোগ দিলেন রিশাদ

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০২৫, ১৫:১৪আপডেট : ২২ মে ২০২৫, ১৫:১৪

বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে আবার পাকিস্তান সুপার লিগে খেলতে চলে গেছেন রিশাদ হোসেন। আজ বৃহস্পতিবার এলিমিনেটর রাউন্ডে তার দল লাহোর কালান্দার্স করাচি কিংসের মুখোমুখি হবে। সেই ম্যাচের আগেই পাকিস্তান পৌঁছে গেছেন বাংলাদেশের লেগ স্পিনার। 

ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএল স্থগিত হওয়ার সময় যারা পাকিস্তান ছেড়েছিলেন, রিশাদ ছিলেন তাদের অন্যতম। 

রিশাদের যোগ দেওয়ায় লাহোরে এখন স্পিন আক্রমণে তিন বাংলাদেশি। রিশাদ ছাড়া বাকি দুজন হলেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। সাকিব ইতোমধ্যেই এক ম্যাচ খেলেছেন। মেহেদী যোগ দিয়েছেন দু’দিন আগে। 

রিশাদ এর আগেই লাহোরের হয়ে খেলেছেন ৫ ম্যাচ। ১৬.৪৪ গড়ে নিয়েছেন ৯ উইকেট। তার পর অবশ্য আরব আমিরাতের বিপক্ষে ভালো যায়নি সময়। দুই ম্যাচে তিন উইকেট নিলেও রান দিয়েছেন অনেক। 

রিশাদ আপাতত লাহোরের হয়ে পিএসএলের বাকি ক্যাম্পেইনে থাকবেন। তাকে এনওসি দেওয়া হয়েছে ২২ থেকে ২৫ মে। তার পর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ২৮ মে। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী