যমুনা থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়কে ইশরাক সমর্থকরা, যান চলাচল ব্যাহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৫, ১৪:৩৩আপডেট : ২২ মে ২০২৫, ১৪:৪২

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে মৎস্য ভবন মোড় পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন ইশরাক সমর্থকরা। সড়ক বন্ধ করে বিক্ষোভের কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পথচারীরা।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর সাড়ে ১১টায় ইশরাকের পক্ষে হাইকোর্টের রায় আসার পর নেতাকর্মীদের উপস্থিতি আরও বাড়তে থাকে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচিতে শামিল হন কয়েক হাজার নেতাকর্মী। এক পর্যায়ে যমুনা থেকে মৎস্য ভবন পর্যন্ত পুরো রাস্তা লোকে লোকারণ্য হয়ে যায়। 

পুরো রাস্তা দখল করে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে তারা স্লোগান দিচ্ছেন। ইশরাকের মেয়র পদে বসার পথ সুগম হলেও এবার তারা অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ চেয়ে স্লোগান দিচ্ছেন।

যমুনা থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়কে ইশরাক সমর্থকরা, যান চলাচল ব্যাহত দুপুরে ইশরাক হোসেন তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুই উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়তে নেতাকর্মীদের নির্দেশ দেন। এরপরই নেতাকর্মীদের উপস্থিতি ক্রমেই বাড়ছে।

যমুনার সামনে থেকে কাকরাইল, হেয়ার রোড, সার্কিট হাউজ ও মৎস্য ভবন মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে মৎস্য ভবন মোড়েও একই চিত্র। সেখানে মাঝ রাস্তায় বসে পড়েছেন কয়েক হাজার সমর্থক। সেই চাপ শিল্পকলা একাডেমি পর্যন্ত ঠেকেছে। মৎস্য ভবন মোড় দিয়ে প্রবেশ করতে না পারা গণপরিবহনগুলো সেগুনবাগিচা দিয়ে কাকরাইল মোড় দিয়ে যেতেও বিপাকে পড়েছে। সর্বত্রই একই অবস্থা। দীর্ঘক্ষণ যানজটে আটকা থেকে বিরক্ত হয়ে অনেকে হেঁটেই রওনা দিয়েছেন গন্তব্যের দিকে।

শিকড় পরিবহনের যাত্রী স্বপন রায় বলেন, তিনি শেওড়াপাড়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন। গুলিস্তান থেকে প্রেসক্লাবের সামনে আসতেই যানজটের কবলে পড়েন। গাড়ি মৎস্য ভবন মোড় দিয়ে না গিয়ে সেগুনবাগিচা দিয়ে ঢুকলেও রেহাই মেলেনি। রাস্তার সেই দশা এখনও একই।

/এমকে/এমএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি