সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতারে সাত দিনের আল্টিমেটাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২০, ১৬:২৪আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১৭:২৪

সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতারে সাত দিনের আল্টিমেটাম

চ্যা‌নেল নাইনের অনুসন্ধানী অনুষ্ঠান ‘নাইন ইনভেস্টিগেশন’ এর প্র‌তিবেদক মাহমুদ হোসাইনের ওপর হামলার মামলার আসামিদের সাত দিনের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে ঢাকায় কর্মরত সাধারণ সংবাদকর্মীরা।

শুক্রবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানবন্ধন থেকে এই দাবি জানানো হয়। এক সপ্তাহের মধ্যে চিহ্নিত আসামিদের গ্রেফতার করা না হলে ডিএমপি কমিশনার, আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় বরাবর পদযাত্রা, স্মারকলিপি, গণস্বাক্ষর কর্মসূচির মতো বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন দিয়েছেন সাংবাদিক নেতারা।

মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, ‘দুঃখজনক হলেও সত্যি যে, হামলার ঘটনায় রাতেই মামলা হলেও চিহ্নিত অপরাধীদের কাউকে গত সপ্তাহেও খিলগাঁও থানা পুলিশ গ্রেফতার করেনি। উপরন্তু সিএমপি কমিশনার মামলায় তার আত্মীয় আসামির পক্ষ নিয়ে তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন।’

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘মামলা তুলে নিতে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ফোন করেন কোন সাহসে?’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল বলেন, ‘মামলা তুলে নিতে যে কর্মকর্তা ফোন কল করেছেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপির প্রতি অনুরোধ জানাচ্ছি।’

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজাম বলেন, ‘এর আগে আমরা হেলমেট বাহিনী কর্তৃক সাংবাদিকদের ওপর হামলা হতে দেখেছি। কিন্তু কোনও আসামিকে পুলিশ গ্রেফতার করেনি। এই বিচারহীনতা, সাংবাদিক নির্যাতনের পর আসামিদের পার পাওয়া, পুলিশ প্রশাসন এর দায় কোনোভাবেই এড়াতে পারে না।’

উল্লেখ্য, ১১ জানুয়ারি রাত পৌ‌নে ১০টায় রামপুরার ই ব্লকের ৬ নম্বর রোডে চ্যা‌নেল নাইনের অনুসন্ধানী অনুষ্ঠান ‘নাইন ইনভেস্টিগেশন’ এর প্র‌তিবেদক মাহমুদ হোসাইনের ওপর হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে রামপুরা থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে। মামলা নং ১৭।

 

/এইচএন/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি