সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের ঘোষণাকে স্বাগত জানালো ঐক্য পরিষদ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ জানুয়ারি ২০২০, ০০:২২আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ০১:১২

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সরস্বতী পূজার দিন ঢাকার দুই সিটির নির্বাচন না করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এবং ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সংগঠনসমূহের জাতীয় সমন্বয় কমিটি। শনিবার (১৮ জানুয়ারি) সংগঠনের পক্ষে সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচনের তারিখ পেছানোর জন্য কমিশনকে ধন্যবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরস্বতী পূজার দিন নির্বাচন হবে না’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জগন্নাথ হল ছাত্র সংসদসহ সব ছাত্র সংসদ, সব ছাত্র সংগঠন এবং সাধারণ ছাত্র সমাজ যে আন্দোলন করেছে তা বঙ্গবন্ধুর স্বপ্নের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার বাস্তবায়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চার মেয়রপ্রার্থীসহ এ যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। পাশাপাশি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে ঘোষিত সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের