তাবিথের অভিযোগ শোনার সময় নেই উত্তরের রিটার্নিং কর্মকর্তার!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৮

উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের সব কেন্দ্র থেকে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন কেন্দ্রের ৩২টি অভিযোগ দিয়েছেন তাবিথ আউয়াল। তার পক্ষ থেকে মো. জুলহাস উদ্দিন নামের একজন প্রতিনিধি এলেও তাকে কথা বলার সময় নেই বলে বিদায় দেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টায় অভিযোগ নিয়ে আসেন জুলহাস। এসময় তিনি রিটার্নিং কর্মকর্তাকে বলেন, ‘বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া, মারধরসহ বেশকিছু অভিযোগ নিয়ে এসেছি। এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।’ অভিযোগ নিয়ে যান মো. জুলহাস উদ্দিন

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, ‘অভিযোগ দিয়েছেন, রেখে দিলাম, দেখবো। এখন কথা শোনার সময় নেই। অভিযোগ কি আগেই লিখে রেখেছিলেন নাকি?’

জবাবে জুলহাস বলেন, ‘আগে কেন লিখে রাখবো। আমাদের এজেন্টদের বের করে দেওয়া, মারধর করছে নৌকা প্রার্থীর কর্মীরা। অনেকের মাথা ফাটিয়েছে। তারা হাসপাতালে আছে। আজ ভোট, আপনি এখন ব্যবস্থা না নিলে এমনটা হতে থাকবে।’

এসময় রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম কফি খেতে খেতে বলেন, ‘অভিযোগ দিয়েছেন দেখবো। আগেও তো দেখেছি।’

পরে জুলহাস সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ‘তিনি (রিটার্নিং কর্মকর্তা) আমার কথাই শুনলেন না। এখন আর দুই-তিন ঘণ্টা সময় আছে। এখনও তিনি ব্যবস্থা না নিলে কখন নেবেন? তিনি ফোন করে খোঁজ-খবর নিতে পারেন। প্রমাণ পেলেই ব্যবস্থা নেবেন। তিনি তো অভিযোগ রেখেই দিলেন।’

আরও পড়ুন-

আমরা এমন ভোট চাইনি: সিইসি

সিইসি’র আঙুলের ছাপ মিললো না ইভিএমে 

ভোটার উপস্থিতি কম, কিছু কেন্দ্রে বাধার অভিযোগ

১৪টি অভিযোগ পেয়েছি: উত্তরের রিটার্নিং কর্মকর্তা

তাপসকে ভোট দিলেন প্রধানমন্ত্রী

আশা করি ঢাকাবাসী নিরাশ করবে না: তাপস

কোনোকিছুই আমাদের আটকাতে পারবে না: ইশরাক

‘নৌকার কোনও ব্যাক গিয়ার নেই’

কেন্দ্রে ভোটারদের ঢুকতে না দেওয়ার অভিযোগ তাবিথের

/এসএমএ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম