গার্মেন্ট শ্রমিকদের রেশনিং ও আবাসন বরাদ্দের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২৬

গার্মেন্ট শ্রমিক সংগঠনের সমাবেশ আগামী অর্থবছরের (২০২০-২১) বাজেটে গার্মেন্ট শ্রমিকদের রেশনিং ও আবাসনের জন্য সুনির্দিষ্ট বরাদ্দের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে সংগঠনের সভাপতি মন্টু ঘোষ বলেন, বিগত বছরের বাজেটগুলোয় ধনী শ্রেণির জন্য প্রণোদনা ও পুরস্কারের ঘোষণা থাকলেও শ্রমজীবী মেহনতি মানুষের জন্য ন্যূনতম সান্ত্বনাটুকু থাকে না। শ্রমিকদের রেশনিং ও বাসস্থানের জন্য বরাদ্দের দাবি অনেক পুরনো। এজন্য শ্রমিকরা রাস্তায় মিছিল পর্যন্ত করেছে কিন্তু সরকার কোনও কর্ণপাত করেনি।

তিনি আরও বলেন, ৪০ বছর আগেও শ্রমিকদের জন্য রেশনিং ও বাসস্থানের সুবিধা ছিল। কিন্তু বর্তমানে সেসব কর্তন করা হয়েছে। তাই আগামী বাজেটে শ্রমিকদের রেশনিং ও পাকিস্তানের জন্য সুনির্দিষ্ট বরাদ্দের দাবি করছি। যদি বাজেটে এই সুবিধা না থাকে তবে সে বাজেট আন্দোলনের মধ্য দিয়ে শ্রমিক গার্মেন্টস শ্রমিকরা প্রতিহত করবে।

সমাবেশ থেকে শ্রমিকবিরোধী বিদ্যমান শ্রম আইন ও বিধিমালা সংশোধন করে সংবিধান, সার্বজনীন মানবাধিকার ঘোষণা ও আইএলও কনভেনশন অনুসারে আইন বিধিমালা প্রণয়নের দাবি জানানো হয়।

সমাবেশে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন গার্মেন্টের শ্রমিকরা উপস্থিত ছিলেন।

 

 

/এইচএন/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান